ড্রাগন বল জি: ব্যাটল অফ গডস-এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আমেরিকান থিয়েটার বা প্রেক্ষাগৃহে ফিরছে মুভিটি। ফ্যান-ফেভারিট ড্রাগন বল সিরিজের চতুর্দশ মুভি হিসেবে “ড্রাগন বল জি: ব্যাটল অফ গডস” রিলিজ হয় ২০১৩ সালে, যা ড্রাগন বল সিরিজের ত্রয়োদশ মুভি রিলিজের দীর্ঘ ১৭ বছর পর রিলিজ হওয়া প্রথম ড্রাগন বল মুভি।
গত ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মুভিটির নতুন একটি ট্রেলার রিলিজ করা হয় এবং নতুন রিলিজে থাকছে আনরিলিজড স্পেশাল ফুটেজ।
মুভিটি আমেরিকান থিয়েটারে ১৭ এবং ১৮ অক্টোবর প্রদর্শিত হবে ড্রাগন বল সুপার: সুপার হিরো, জুজুৎসু কাইসেন ০ এবং ডিমন স্লেয়ার: মুগেন ট্রেইন এর পাশাপাশি।
