Publisher: Kodansha
কোডানশা (Kodansha Ltd.) একটি জাপানি প্রকাশনা কোম্পানি যার সদর দপ্তর টোকিওর বুঙ্কিওতে অবস্থিত। কোডানশা মূলত মাঙ্গা এবং সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করে থাকে। মাঙ্গা ম্যাগাজিনের মধ্যে রয়েছে নাকায়োশি, মর্নিং, আফটারনুন, ইভিনিং, উইকলি ইয়ং ম্যাগাজিন, উইকলি শোনেন ম্যাগাজিন এবং বেসাৎসু শোনেন ম্যাগাজিন। সাহিত্যিক ম্যাগাজিনের মধ্যে আছে গুনজো, শুকান গেন্ডাই এবং তাদের জাপানি অভিধান, নিহোঙ্গো দাইজিতেন।

