
ভিনল্যান্ড সাগা
ইংরেজি নাম: Vinland Saga
জাপানি নাম: ヴィンランド・サガ (Vinrando Saga)
ওবি স্কোর: 0.0%
মাঙ্গা
১৩ এপ্রিল, ২০০৫ – বর্তমান
মাঙ্গার তথ্য
তুষারশুভ্র আইসল্যান্ডে বেড়ে উঠা কিশোর থরফিন সমুদ্র চষে বেড়ানো নাবিকদের মুখে শুনতো কিংবদন্তী ভিনল্যান্ডের গল্প - সর্বদা উষ্ণ-উর্বর, এমন এক স্থান যেখানে নেই যুদ্ধের আগুন। থরফিনের বেড়ে উঠা আইসল্যান্ডের চেয়ে একেবারেই ভিন্ন, এবং থরফিনের বর্তমান জীবনের থেকেও। ইংল্যান্ডের সাথে ডেনমার্কের যুদ্ধ তখন চরমে। ভাইকিংদের জন্য সুবর্ণ সুযোগ যুদ্ধের বিশৃঙ্খলার পূর্ণ সুযোগ নেয়ার। চারদিকে তখন মৃত্যুর ছায়া। ঘটনাচক্রে থরফিনের ভাগ্য একসূত্রে জড়িয়ে যায় এমন এক ভাইকিং দলের সাথে, একইসাথে পাল্টে যায় জীবনের গতিপথ। বাল্যকালে থরফিনের পিতা তাকে বলেছিলো, “কেউ তোমার শত্রু না।” যদিও থরফিনের বর্তমান জীবন পরিণত হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায়। পিতার হত্যার প্রতিশোধের নেশায় থরফিন যোগ দেয় সেই ভাইকিংদের দলে। একটাই লক্ষ্য, দলনেতা আসকেলাদ'কে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেয়া। একদিকে ইংল্যান্ডের সাথে ডেনমার্কের যুদ্ধ, ড্যানিশ রাজনীতি, অন্যদিকে থরফিনদের ভাইকিং দল, আসকেলাদের চতুরতা, থরফিনের প্রতিশোধপরায়ণতার মাঝে ভিনল্যান্ড সাগা এমন এক সময়কালকে তুলে ধরে যেখানে যুদ্ধ, নির্মমতা এবং মৃত্যুই ছিলো চরম বাস্তবতা।
লেখক: মাকোতো ইউকিমুরা
অঙ্কনশিল্পী: মাকোতো ইউকিমুরা
প্রকাশক: Kodansha
ম্যাগাজিন: Monthly Afternoon, Weekly Shōnen Magazine
ইমপ্রিন্ট: Afternoon KC, Shōnen Magazine Comics
এমএএল রেটিং: 9.09
প্রকাশকাল: ১৩ এপ্রিল, ২০০৫ – বর্তমান
অবস্থা: চলছে
রিভিউ এবং রেটিং
এই মাঙ্গাগুলিও পছন্দ হতে পারে
সংবাদ এবং ব্লগ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…





