
ডার্কার দ্যান ব্ল্যাক
ইংরেজি নাম: Darker than Black
জাপানি নাম: Darker Than Black ー黒の契約者ー (Dākā Zan Burakku ーKuro no Keiyakushaー)
ওবি স্কোর: 0.0%
মাঙ্গা
২৪ মার্চ, ২০০৭ – ২৪ নভেম্বর, ২০০৭
মাঙ্গার তথ্য
দশ বছর আগে, টোকিওতে "হেল'স গেট" নামে একটা অস্বাভাবিক বস্তুর আবির্ভাব ঘটে, যার ফলশ্রুতিতে আকাশা পরিবর্তিত হয়ে যায় আর আশেপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। আকাশজুড়ে এসে ভর করে নকল তারা। এই সময় বিভিন্ন অতিপ্রাকৃত ক্ষমতা সম্পন্ন মানুষের আবির্ভাব ঘটে - যাদেরকে বলা হয় কন্ট্রাক্টর। প্রত্যেক কন্ট্রাক্টর এর জন্য একটি করে মিথ্যা তারা বরাদ্দ করা আছে। এই তারাগুলো তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন আচরণ প্রদর্শন করে। আর তাই কন্ট্রাক্টররা তাদের তারার মেসিয়ার নম্বরদ্বারা পরিচিত হয়। এদেরকে সাধারন মানুষের জানার পরিধির বাইরে রাখা হয়েছে। অপ্রয়োজনীয় মানবিক অনুভূতিকে পাশ কাটিয়ে এরা ঠান্ডা মাথায় খুন করতে পারে। তাদের এই ক্ষমতা তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে অর্জন করতে হয়। প্রতিবার ক্ষমতা ব্যবহার করার পর কন্ট্রাক্টরদের এই ক্ষমতার মূল্য পরিশোধ করতে হয় যা হতে পারে কোন খাবার খাওয়া বা কোন অর্থহীন কর্ম সম্পাদন করা অথবা নিজের ক্ষতি করা এবং নিজের শরীরকে অস্বাভাবিকভাবে পরিবর্তন করা। অনেক দেশ ও সংঘ কন্ট্রাক্টরদের স্পাই ও গুপ্তঘাতক হিসেবে প্রশিক্ষণ দিয়ে ব্যবহার করে। হেভেন'স ওয়ার এর ধ্বংসযজ্ঞ এর পরে, এক রহস্যময় সুপারপাওয়ার সিন্ডিকেট এর কাছে যুক্তরাষ্ট্র তাদের প্রভাব হারায়। এরপর এক চীনা কন্ট্রাক্টর, কোডনেম, "হেইকে" কে ঘিরে কাহিনী আবর্তিত হতে থাকে। সে সিন্ডিকেট এর তত্ত্বাবধানে টোকিওতে বিভিন্ন গুপ্তচর ও গুপ্তঘাতকভিত্তিক অভিযানে অংশ নেয়।
লেখক: তেনসাই ওকামুরা
অঙ্কনশিল্পী: নকিয়া
প্রকাশক: Kadokawa Shoten
ম্যাগাজিন: Monthly Asuka
এমএএল রেটিং: 8.99
ডেমোগ্রাফিক: শোজো
প্রকাশকাল: ২৪ মার্চ, ২০০৭ – ২৪ নভেম্বর, ২০০৭
খণ্ড: ২
চ্যাপ্টার: ১০
অবস্থা: শেষ
রিভিউ এবং রেটিং
এই মাঙ্গাগুলিও পছন্দ হতে পারে
সংবাদ এবং ব্লগ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…





