অ্যানিমে ভক্তদের কাছে পোকেমন-এর সিনথিয়া এবং রুরৌনি কেনশিন (১৯৯৬)-এর মাকিমাচি মিসাও চরিত্রের জন্য সর্বাধিক পরিচিত ভয়েস অ্যাকট্রেস তোমো সাকুরাই (Tomo Sakurai) ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার এজেন্সি নিশ্চিত করেছে যে তিনি গত ১৩ আগস্ট, ২০২৫ বহুঅঙ্গ ক্যান্সারের জটিলতায় ভুগে মারা যান। চলতি বছরের ৪ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তিনি ম্যাক্রস ৭-এ মাইলেন ফ্লেয়ার জেনিয়াস, কাইতো সেইন্ট টেইল-এ মেইমি হানেওকা এবং রুরৌনি কেনশিন-এ মাকিমাচি মিসাও চরিত্রে কণ্ঠ দিয়েছেন। স্বাস্থ্যগত কারণে ২০১৬ সালে অল্প সময়ের জন্য ভয়েস অ্যাক্টিং থেকে অবসর নিলেও ২০১৯ সালে আবার কাজে ফেরেন এবং অসুস্থতা গুরুতর হওয়া পর্যন্ত অ্যানিমেতে কণ্ঠ দিয়ে যান। সাম্প্রতিক বছরগুলোতে ভক্তরা তাকে পোকেমন-এর সিনোহ চ্যাম্পিয়ন সিনথিয়া চরিত্রে শুনতে পেতেন।
তার এজেন্সি ভক্তদের অসংখ্য ভালোবাসা ও সমর্থনের বার্তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জানানো হয়েছে, তার শেষকৃত্য পরিবারিক পরিসরে সম্পন্ন হবে, তবে ভক্তদের জন্য একটি স্মরণসভা আয়োজনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং পরবর্তীতে অনুষ্ঠিত হতে পারে।
সুত্র: Feathered Co., Ltd.
