ওয়ান পিস (ONE PIECE) এবার আনুষ্ঠানিকভাবে ওয়ান পিস: হিরোইনস (One Piece: Heroines) নভেলের অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে, যেখানে কাহিনির কেন্দ্রবিন্দুতে থাকবে নারী প্রধান চরিত্ররা। নভেলটি লিখেছেন জুন এসাকা (Jun Esaka), মূল স্রষ্টা ইচিরো ওদা (Eiichiro Oda) এবং চিত্রায়ণ করেছেন সায়াকা সুয়া (Sayaka Suwa)।
নভেলটির দুটি খণ্ডে মোট ৮টি অধ্যায় রয়েছে (প্রতিটি খণ্ডে একটি অতিরিক্ত অধ্যায়সহ), যেখানে প্রতিটি অধ্যায়ে আলাদা একেকজন নারী চরিত্রকে কেন্দ্র করে গল্প সাজানো হয়েছে।
One Piece: Heroines অ্যানিমের ঘোষণা এসেছে গতকাল “ONE PIECE DAY ’25”-এ, যেখানে মূল ভিজ্যুয়াল এবং মেইন স্টাফদের নামও প্রকাশ করা হয়। পরিচালনা করবেন হারুকা কামাতানি (Haruka Kamatani), ক্যারেক্টার ডিজাইন করবেন তাকাশি কোজিমা (Takashi Kojima) এবং চিত্রনাট্য লিখবেন মোমোকা তোয়োদা (Momoka Toyoda)।
এই ফ্র্যাঞ্চাইজিতে সামনে রয়েছে WIT Studio-র রিমেক প্রজেক্ট, লাইভ-অ্যাকশন সিরিজের দ্বিতীয় সিজন (যেখানে ঘোষণা করা হয়েছে যে তৃতীয় সিজনও আসছে এবং সিজন ২-এর প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে)। অন্যদিকে, TOEI Animation এর অ্যানিমে সিরিজও বর্তমানে চলমান।
সুত্র: অফিশিয়াল এক্স
