জনপ্রিয় অ্যানিমে মেড ইন অ্যাবিস (Made in Abyss) তাদের পূর্বঘোষিত (২০২৩ এর জানুয়ারি) সিক্যুয়েলের ধরন প্রকাশ করেছে, এবার এটি হবে একটি থিয়েট্রিক্যাল ফিল্ম সিরিজ। এর প্রথম মুভিটি ২০২৬ সালে মুক্তি পাবে। মুভিটির নাম রাখা হয়েছে Made in Abyss: The Golden City of the Scorching Sun – The Awakened Enigma (সরকারি অনুবাদ নয়; মূল জাপানি শিরোনাম “Mezameru Shinpi” / 目覚める神秘)। ঘোষণার সঙ্গে একটি নতুন টিজার ভিজ্যুয়াল প্রকাশ করা হয়েছে এবং একই সময়ে মাঙ্গার ১৪তম খণ্ড প্রকাশিত হয়েছে। নতুন ভিজ্যুয়ালে দেখা যাচ্ছে দুই নতুন চরিত্র—টেপাস্টে এবং ক্রাভাগলি।

নতুন এই মুভি সিরিজ সরাসরি ২০২২ সালের টিভি অ্যানিমে Made in Abyss: The Golden City of the Scorching Sun-এর কাহিনীর ধারাবাহিকতা বজায় রাখবে। প্রথম ও দ্বিতীয় সিজনের মতো এবারও Kinema Citrus অ্যানিমেশন স্টুডিও হিসেবে কাজ করবে।
Made in Abyss সিরিজটি আকিহিতো তসুকুশি রচনা ও অঙ্কন করেছেন। গল্পে দেখা যায় রিকো নামের এক কিশোরী এবং রেগ নামের এক রোবট ছেলেকে, যারা ‘অ্যাবিস’ নামের এক বিশাল খাদে নেমে যায়, যেখানে আছে প্রাচীন নিদর্শন ও রহস্যময় প্রাণী। মাঙ্গাটি টাকেশোবো’র ওয়েব কমিক গামা-তে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এবং এখন পর্যন্ত ২ কোটি ২০ লাখ কপিরও বেশি বিক্রি হয়েছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
