বহুল প্রত্যাশিত ওয়ান-পাঞ্চ ম্যান (One-Punch Man) সিজন ৩ তার প্রথম মেইন ট্রেলার ও একটি নতুন কী ভিজ্যুয়াল প্রকাশ করেছে, যেখানে শীর্ষস্থানীয় হিরোদের হাইলাইট করা হয়েছে। নতুন ট্রেলারে নিশ্চিত করা হয়েছে যে সিজন ৩ অক্টোবর ২০২৫-এ সম্প্রচার শুরু করবে। অ্যানিমেশন পরিচালনার দায়িত্বে রয়েছে স্টুডিও J.C. Staff.
ONE এর তৈরি ওয়ান-পাঞ্চ ম্যান-এর সূচনা হয়েছিল ২০০৯ সালে ওয়েবকমিক মাঙ্গা হিসেবে। পরে ২০১২ সালের জুনে এটি Yusuke Murata-র আঁকা একটি ডিজিটাল মাঙ্গা রিমেক পায়। বর্তমানে মাঙ্গাটি Shueisha-র Tonari no Young Jump ওয়েবসাইটে সিরিয়ালাইজ করা হচ্ছে।
স্টুডিও MADHOUSE প্রথম সিজনের অ্যানিমেশন করেছিল, যা অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। এরপর সিজন ২-এর অ্যানিমেশন পরিচালনা করেছিল J.C. Staff, যা এপ্রিল থেকে জুলাই ২০১৯ পর্যন্ত চলেছিল। গত বছরের আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে সিজন ৩-এর ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সাল এই অ্যানিমের ১০ম বার্ষিকী পালন করবে।
এই সিজনের সিরিজ কম্পোজিশনের দায়িত্বে রয়েছেন Tomohiro Suzuki. ক্যারেক্টার ডিজাইনার হিসেবে কাজ করছেন Chikashi Kubota, Shinjiro Kuroda ও Ryosuke Shirokawa, আর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন Makoto Miyazaki. তবে, রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত কোনো পরিচালক ঘোষণা করা হয়নি।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
