প্রকাশিত হলো সোলো লেভেলিং সিজন ২ এর নতুন কী ভিজ্যুয়াল এবং কনফার্ম রিলিজ ডেট। আগামী বছর অর্থাৎ ২০২৫ এর জানুয়ারিতে আসছে বহুল প্রতিক্ষিত এই দ্বিতীয় সিজনটি, এমনটাই এনাউন্স করা হয় অ্যানিপ্লেক্স অনলাইন ফেস্ট-এ। প্রথম দুটি পর্ব এবছর নভেম্বরে রিঅ্যাওয়েকেনিং (ReAwakening) মুভি হিসেবে প্রিমিয়ার হবে। প্রথম সিজনটির মতো এই সিজনটিও অ্যানিমেট করবে স্টুডিও এ-১ (Studio A-1)। নতুন সিজনটি জাপানের বাইরে স্ট্রিম করা যাবে ক্রাঞ্চারোলে।
এর আগে জুলাই ৬, ২০২৪ তারিখে দ্বিতীয় সিজনের প্রথম ট্রেলার প্রকাশ পায় যেখানে হিরোয়ুকি সাওয়ানোর অরিজিনাল সাউন্ডট্র্যাক ‘4eVR’ ফিচার করা হয়েছিলো।
২০২৪ সালের ইউন্টার সিজনে “সোলো লেভেলিং ” মোস্ট এন্টিসিপেটেড অ্যানিমে হিসেবে ধরা যায়। এর প্রথম সিজন জানুয়ারী থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত মোট ১২টি পর্বে সম্প্রচারিত হয়েছিল।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
