উইন্ড ব্রেকার (WIND BREAKER) প্রথমবারের মতো গেম অ্যাডাপ্টেশন পেতে চলেছে। একটি টিজার ভিজ্যুয়াল এবং ট্রেলার প্রকাশিত হয়েছে। গেমটির নাম উইন্ড ব্রেকার: ফুরিও-তাচি নো এইউতান (উইন্ড ব্রেকার: হিরোইক টেল অব দ্য ডেলিনকুয়েন্টস)। গেমটি ২০২৫ সালে ২য় সিজনের সাথে মুক্তি পাবে।
সাতোরু নিই এর লেখা এবং ইলাস্ট্রেট করা উইন্ড ব্রেকার মাঙ্গাটি কোডানশার ম্যাগাজিন পকেট ওয়েবসাইটে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই বছরের আগস্ট পর্যন্ত ১৮টি ভলিউম প্রকাশিত হয়েছে।
সুত্র: অফিসিয়াল ওয়েবসাইট
