আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব “কসমিক অ্যানিমে মনসুন ২০২৫”
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
২০২৫ এ মুক্তি পাচ্ছে 'স্টেইনস;গেইট' এর নতুন গেইম

২০২৫ এ মুক্তি পাচ্ছে ‘স্টেইনস;গেইট’ এর নতুন গেইম

২৭ অক্টোবর, ২০২৪
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্টসংবাদ

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব “কসমিক অ্যানিমে মনসুন ২০২৫”

By Tanvir Rana Rabbi
৪ অক্টোবর, ২০২৫
Share
অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
© Musbir Ahmed Sadman/Otaku Bangla
SHARE

অ্যানিমে, মাঙ্গা ও পপ-কালচারের প্রতি তরুণ প্রজন্মের অগাধ ভালোবাসা যেন একদিনে মিলেছিল ঢাকার ধানমন্ডির প্যারাগন কনভেনশন হলে। শনিবার (৪ অক্টোবর, ২০২৫) ধানমন্ডিতে অবস্থিত প্যারাগন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে ও পপ-কালচার ভক্তদের জন্য এক্সক্লুসিভ ইভেন্ট কসমিক অ্যানিমে মনসুন ২০২৫ (Cosmic Anime Monsoon 2025)। ইভেন্টের আয়োজনে করেছে কসমিক ফোরাম (Cosmic Forum)। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মহোৎসবে এক ছাদের নিচে জমায়েত হন প্রায় পাঁচ শতাধিক অ্যানিমে ভক্ত।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
© Musbir Ahmed Sadman/Otaku Bangla

উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুনিস্ট ও ইউটিউবার অন্তিক মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কার্টুনিস্ট ও কমেডিয়ান খালেদ নূর। অতিথিদের বক্তব্যে উঠে আসে তরুণদের সৃজনশীলতা, অ্যানিমে কালচারের প্রসার এবং নতুন প্রজন্মের কল্পনাশক্তিকে আরও এগিয়ে নেওয়ার গুরুত্ব।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
মুভি স্ক্রিনিং। © Musbir Ahmed Sadman/Otaku Bangla

কেবল অ্যানিমে ভক্তদের আড্ডাই নয়, পুরো দিনজুড়ে চলেছে নানা ধরণের সেগমেন্ট ও আকর্ষণীয় প্রোগ্রাম। Opening Ceremony (সকাল ১০টা) দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর ছিলো Anime Movie Screening, যেখানে দর্শকরা উপভোগ করেন জনপ্রিয় অ্যানিমে মুভি হোতারুবি নো মোরি ই (২০১১) এর বিশেষ প্রদর্শনী।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
© Musbir Ahmed Sadman/Otaku Bangla

দুপুরে জমে ওঠে PS5 এ গেমিং সেগমেন্ট। গেইম হিসেবে রাখা হয় FC25, যেখানে অংশগ্রহণকারীরা তাদের গেমিং দক্ষতার সাক্ষী রাখে। Lunch & Prayer Break শেষে চলে আসেন উৎসবের প্রধান এবং বিশেষ অতিথি।

বিকেলে শুধু হয় Chief Guest Panel Discussion, যেখানে অতিথিরা আলোচনা করেন অ্যানিমে ও কার্টুন শিল্পের ভবিষ্যৎ নিয়ে। এরপর অনুষ্ঠিত হয় Arc Studio Manga Launching, যা দর্শকদের জন্য ছিলো বিশেষ আকর্ষণ। বিকালের শেষ ভাগে ছিলো Anime-Manga Quiz, যেখানে অ্যানিমে ভক্তরা অংশ নেন।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
© Cosmic Forum

© Hasin Ibtida/Silver Lining

এরপর শুরু হয় প্রতীক্ষিত Cosplay Competition। রঙিন কস্টিউমে প্রিয় চরিত্রে সাজেন অনেক কসপ্লেয়ার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের তিনজন জনপ্রিয় কসপ্লেয়ার সাদমান আলভি রাজখান (Deotrix’s), মালিহা মেহেরিন (Tomie) এবং জিনিয়া রেজওয়ানা (Zinihime)।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
সাদমান আলভি রাজখান। © Hasin Ibtida/Silver Lining
অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
জিনিয়া রেজওয়ানা। © Hasin Ibtida/Silver Lining
অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
মালিহা মেহেরিন। © Hasin Ibtida/Silver Lining

Special Guest Speech শেষে চলে আসে জাদুর আসর Anime Wizard Magic। আরও জমে ওঠে Anime Music এবং Anime Dance পরিবেশনায়। Prize Giving Ceremony তে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
© Musbir Ahmed Sadman/Otaku Bangla

আর সবশেষে ছিলো প্রাণবন্ত After Party, যেখানে অংশগ্রহণকারীরা একসাথে উদযাপন করেন দিনটির আনন্দ।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
© Musbir Ahmed Sadman/Otaku Bangla

দিনব্যাপী ভক্তরা উপভোগ করেছেন অ্যানিমে মার্চেন্ডাইজ স্টল। সেখানে পাওয়া গেছে এক্সক্লুসিভ কালেকশন, পোস্টার, ফিগার, টিশার্ট, জার্সি, আর্টওয়ার্কসহ নানা সংগ্রহযোগ্য সামগ্রী।

অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"
অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে প্রেমীদের উৎসব "কসমিক অ্যানিমে মনসুন ২০২৫"

ইভেন্টে অংশ নেওয়া ভক্তদের অনেকে জানান, এ ধরনের আয়োজন কেবল বিনোদন নয়, বরং এটি একটি কমিউনিটি স্পেস যেখানে তরুণরা নিজেদের শখ, আগ্রহ ও সৃজনশীলতা ভাগাভাগি করতে পারেন। বিশেষ করে কসপ্লে প্রতিযোগিতা ও কুইজ পর্বগুলোতে ভক্তদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো ওটাকু বাংলা (Otaku Bangla)। স্পনসর হিসেবে ছিলো Progress Motors Ltd, আর এক্সক্লুসিভ গিফট পার্টনার হিসেবে ছিলো Arc Studio।

কসমিক অ্যানিমে মনসুন ২০২৫ নিঃসন্দেহে ঢাকার তরুণ প্রজন্মের জন্য এক অনন্য আয়োজন হয়ে উঠেছে। প্রাণবন্ত আয়োজন, প্রিয় অতিথি এবং হাজারো ভক্তের অংশগ্রহণে দিনভর চলা এই উৎসব যেন ঢাকায় নামিয়ে এনেছিলো এক সত্যিকারের “অ্যানিমে মনসুন”।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ হেল’স প্যারাডাইজ সিজন ২ এর নতুন ট্রেলার ও কাস্ট ঘোষণা, আসছে জানুয়ারিতে হেল’স প্যারাডাইজ সিজন ২ এর নতুন ট্রেলার ও কাস্ট ঘোষণা, আসছে জানুয়ারিতে
পরবর্তী প্রবন্ধ উইচ ওয়াচ অ্যানিমের সিজন ২ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে উইচ ওয়াচ অ্যানিমের সিজন ২ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে
একটি মন্তব্য
  • Marfi Nila Marfi Nila বলেছেন:
    ১৪ অক্টোবর, ২০২৫; ১০:০৮ পূর্বাহ্ন এ

    অ্যানাউন্সমেন্টের নিউজ করলে জানতে পারতাম 🙂

    Reply

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up