রোমেলিয়া সেনকি (Romelia Senki: Maō o Taoshita Ato mo Jinrui Yabasō Dakara Guntai Soshiki Shita) লাইট নোভেল সিরিজটি অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে। সাথে মাঙ্গা অ্যাডাপ্টেশন চতুর্থ খণ্ড প্রকাশেরও ঘোষণা করা হয়েছে। যদিও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
Ryo Ariyama- এর লেখা রোমেলিয়া সেনকি মূলত একটি ওয়েব নোভেল হিসাবে শুরু হয়েছিল ২০১৯ এর আগষ্ট মাসে। পরে তা প্রিন্টে সিরিয়ালাইজ করা হয়। লাইট নোভেলটির এ পর্যন্ত ৪টি খন্ড প্রকাশিত হয়েছে। ৫ম খন্ড আগামি ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত হবে। এর একটি মাঙ্গা অ্যাডাপ্টেশনও আছে মুল লেখকের গল্পে এবং Ryo Kamito-এর ইলাস্ট্রেশনে।
