মাত্র ছয় ঘণ্টা আগে নোটিশ দিয়ে, স্টুডিও ঘিবলি তাদের প্রধান টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
SoraNews24 এর তথ্যমতে, স্টুডিও ঘিবলির @JP_Ghibli নামের একাউন্টটি তাদের ১.৮ মিলিয়ন ফলোয়ারদের একটি টুইটের মাধ্যমে জানায় যে, ৩ নভেম্বর, জাপানি সময় রাত ১২:০০ বন্ধ হয়ে যাবে এবং বন্ধ করে দেয়া হয়। এর ফলে ঘিবলি-র উত্তর আমেরিকার অ্যাকাউন্ট (@GhibliUSA) এবং Ghibli Park (@ghibliparkjp) অ্যাকাউন্ট দুটি অবশিষ্ট থাকলো। যদিও @JP_Ghibli-এর বিদায়ী পোস্টে অ্যাকাউন্টটি বন্ধ করার কারণ ব্যাখ্যা করেনি, তবে ২০২০ সালে খোলার পর থেকে যারা একে সাপোর্ট দিয়ে আসছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

স্টুডিওর সাবরেডিটে কিছু ঘিবলি ভক্ত ইলন মাস্ক এবং টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মে তার পরিবর্তনের জন্য দায়ী করেছে।
ঘিবলির সামাজিক মাধ্যমে উপস্থিতি উল্লেখযোগ্য থাকলেও, তারা সমসাময়িক অনেক কোম্পানির তুলনায় ট্র্যাডিশনাল বিজ্ঞাপন-বিপণনের দিকে বেশি ঝোঁকে। যেহেতু ঘিবলির সহ-প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি এখন অবসর থেকে ফিরে এসেছেন এবং তার পরবর্তী অ্যানিমেটেড প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাই কোম্পানিটি হয়তো অ্যাকাউন্টের অস্তিত্বকে অপ্রয়োজনীয় বলে মনে করতে পারে। এছাড়া ঘটনাটি নিপ্পন টেলিভিশনের স্টুডিও ঘিবলি অধিগ্রহণের সাথে সম্পর্কিত হতে পারে।
সেপ্টেম্বরে নিপ্পন টেলিভিশন এককভাবে ঘিবলির বেশিরভাগ শেয়ারের মালিক হয়ে যায়। উভয় কোম্পানির প্রতিনিধিরা স্পষ্ট করেছেন যে এই অংশীদারিত্বের মূল লক্ষ্য ছিল ভবিষ্যতের প্রকল্পগুলির জন্য উত্তরসূরি নিশ্চিত করা, কারণ হায়াও মিয়াজাকির ছেলে, গোরো আনুষ্ঠানিকভাবে তার বাবার কাছ থেকে কোম্পানির দায়িত্ব নিতে অস্বীকার করেছিল।
স্টুডিও ঘিবলি-র নতুন মুভি দ্য বয় অ্যান্ড দ্য হেরন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামি ৮ই ডিসেম্বর।
