রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (RIAA) গত বছরের অক্টোবরে মুক্তি পাওয়া চেইনসো ম্যান অ্যানিমে-এর ওপেনিং থিম গান “KICK BACK” গানটির জন্য শিল্পী কেনশি ইয়োনেজু (Kenshi Yonezu)-কে গোল্ড সার্টিফিকেশন প্রদান করেছে। জাপানের সঙ্গীত ইতিহাসে প্রথম শিল্পী হিসাবে তিনি এই গোল্ড সার্টিফিকেশন পেলেন। এছাড়া এই প্রথম কোনো জাপানি ভাষায় লেখা এবং গাওয়া একটি গান RIAA দ্বারা গোল্ড সার্টিফাইড হলো৷
ইয়োনেজু ২০২২ সালের নভেম্বরে “KICK BACK” গানটি প্রকাশ করে এবং প্রকাশের কিছুদানের মধ্যে Spotify-এর গ্লোবাল টপ ৫০ চার্টে প্রবেশ করে রেকর্ড ভাঙতে শুরু করে। তাও আবার, কোনো জে-পপ শিল্পীর জন্য এটাই ছিলো প্রথম। এছাড়াও ইউটিউবে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও এখনও পর্যন্ত ১৩৪ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।
২০২২ সালের অক্টোবরে চেইনসো ম্যান অ্যানিমে প্রিমিয়ার হয়। চেইনসো ম্যান নিয়ে আলোচনা করুন এখানে।
তথ্যসুত্র: RIAA
