আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’
মার্চ কিনুন
গরম সংবাদ
যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে হন্টেড হ্যালোইন নাইট অ্যাট ঢাকা ২০২৬
কেমন ছিল দেশি কমিক কন ঢাকা-র প্রথম আয়োজন?
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
গোল্ডেন গ্লোবের সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন'

গোল্ডেন গ্লোবের সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’

১০ জানুয়ারি, ২০২৪
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

By Tanvir Rana Rabbi
১১ জুন, ২০২৬
Share
১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'
SHARE

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬ (A Day at Hogwarts – Dhaka 2026)।

ইভেন্টটি আয়োজন করছে Eventors BD, সহযোগিতার থাকছে AnimeCon Dhaka। যমুনা ফিউচার পার্কের লেভেল ৫-এর ইভেন্ট স্টেশনে অনুষ্ঠিতব্য এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা একদিনের জন্য প্রবেশ করতে পারবেন হগওয়ার্টসের জাদুকরী জগতে। পুরো ভেন্যুকে সাজানো হবে হ্যারি পটার থিমে, যেখানে থাকবে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ বুথ, প্রতিযোগিতা, গেমিং ইভেন্ট এবং বিনোদনের আয়োজন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দর্শনার্থীরা হাউস সর্টিং সেরিমনির মাধ্যমে নিজেদের হগওয়ার্টস হাউস নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি থাকবে পোটিয়ন মেকিং বুথ, অ্যাস্ট্রোনমি বুথ, ফর্চুন টেলিং বুথ, কুইডিচ গেমিং ও টুর্নামেন্ট, ওয়ান্ড থ্রোয়িং গেম, উইজার্ডিং ওয়ার্ল্ড ট্রিভিয়া কুইজ এবং স্পেল ডুয়েল প্রতিযোগিতা।

সৃজনশীল অংশগ্রহণকারীদের জন্য থাকছে হ্যারি পটারভিত্তিক আর্ট, মিম এবং স্টোরি বা থিওরি প্রতিযোগিতা। এছাড়া কসপ্লে প্রতিযোগিতা, ইউল বল, হ্যারি পটার ইউএনও, লাইভ ম্যাজিক শোসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজনও থাকবে দিনব্যাপী।

ইভেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে তৈরি করা হবে একাধিক ফটো জোন। দর্শনার্থীরা থ্রিডি গ্রেট হল, প্ল্যাটফর্ম ৯¾ প্রবেশদ্বার এবং বিভিন্ন চরিত্রভিত্তিক সেটআপে ছবি তোলার সুযোগ পাবেন। এছাড়া থাকবে বাটারবিয়ার ও অন্যান্য থিমভিত্তিক খাবার, এক্সক্লুসিভ হ্যারি পটার মার্চেন্ডাইজ, মেমোরি বোর্ড এবং আরও কিছু চমক।

আয়োজকদের প্রত্যাশা, জাদুকর হোন বা সাধারণ মাগল, হ্যারি পটার জগতের প্রতি ভালোবাসা থাকা যে কেউ এই আয়োজনে স্মরণীয় একটি দিন কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গে প্রিয় চরিত্রের পোশাকে অংশ নিয়ে হগওয়ার্টসের আবহ উপভোগ করার সুযোগও থাকবে।

টিকিট সংগ্রহ করা যাবে কুইকেট প্ল্যাটফর্মের মাধ্যমে। ওটাকু বাংলার কুপন কোড (OTAKUB30) ব্যবহার করলে টিকিটের মূল্যে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। টিকিট লিংক: https://quicket.me/events/a-day-at-hogwarts-dhaka-2026/

ইভেন্টে ওটাকু বাংলা কমিউনিটি পার্টনার হিসাবে যুক্ত থাকবে।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ “তাকোপি'স অরিজিনাল সিন” পাচ্ছে অ্যানিমে মুভি, প্রকাশ পেল ট্রেইলার “তাকোপি’স অরিজিনাল সিন” পাচ্ছে অ্যানিমে মুভি, প্রকাশ পেল ট্রেইলার
পরবর্তী প্রবন্ধ হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬

কেমন ছিল দেশি কমিক কন ঢাকা-র প্রথম আয়োজন?

বাংলাদেশের কমিক, মাঙ্গা, অ্যানিমেশন ও স্থানীয় ক্রিয়েটিভ কালচারকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশি…

৮ অক্টোবর, ২০২৬

যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে হন্টেড হ্যালোইন নাইট অ্যাট ঢাকা ২০২৬

হ্যালোইন উদ্‌যাপন, কসপ্লে, সংগীত ও নানা ধরনের বিনোদনমূলক আয়োজন নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হন্টেড…

২৯ অক্টোবর, ২০২৬
কেমন ছিল দেশি কমিক কন ঢাকা-র প্রথম আয়োজন?

কেমন ছিল দেশি কমিক কন ঢাকা-র প্রথম আয়োজন?

৮ অক্টোবর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka 2026), যার লক্ষ্য দেশের নিজস্ব কমিক, মাঙ্গা এবং সৃজনশীল সংস্কৃতির জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি…

১৭ জুলাই, ২০২৬

এগুলিও দেখতে পারেন

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে হন্টেড হ্যালোইন নাইট অ্যাট ঢাকা ২০২৬
ইভেন্টসংবাদ

যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে হন্টেড হ্যালোইন নাইট অ্যাট ঢাকা ২০২৬

২৯ অক্টোবর, ২০২৬
কেমন ছিল দেশি কমিক কন ঢাকা-র প্রথম আয়োজন?
ইভেন্ট

কেমন ছিল দেশি কমিক কন ঢাকা-র প্রথম আয়োজন?

৮ অক্টোবর, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up