ভয়েস অ্যাক্ট্রেস তোমোরি কুসুনোকি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি লিখিত পোস্টের মাধ্যমে জানান যে তিনি তার দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি জানান, ছাত্রজীবন থেকেই দু’জনের সম্পর্ক ছিল। তার স্বামী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন বলে, ভক্তদের অনুরোধ করেছেন তার ব্যক্তিগত তথ্য নিয়ে অনুসন্ধান বা কৌতূহল না দেখাতে।
তোমোরি কুসুনোকি সবচেয়ে বেশি পরিচিত Chainsaw Man-এ মাকিমা, The Misfit of Demon King Academy-এ মিশা নেক্রন, Sword Art Online Alternative: Gun Gale Online-এ লিন, Zom 100: Bucket List of the Dead-এ শিজুকা মিকাজুকি, Honkai: Star Rail-এ ফায়ারফ্লাই, Project Sekai-এ কানাদে ইয়োইসাকি, My Senpai is Annoying-এ ফুতাবা ইগারাশি, Witch Watch-এ নেমু মিয়ানো, এবং My Friend’s Little Sister Has It In for Me!-এ মাশিরো সুকিনোমোরি চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য।
স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি ২০২৩ সালের মার্চ মাসে Love Live! Nijigasaki High School Idol Club-এ সেতসুনা ইউকি ও নানা নাকাগাওয়া চরিত্রে কণ্ঠ দেওয়া থেকে সরে দাঁড়ান। এছাড়াও তিনি Seiyuu Grandprix ম্যাগাজিনের ২০২৩ সালের জুন সংখ্যার কভারে স্থান পান।
সুত্র: অফিশিয়াল এক্স
