শেষ হতে যাচ্ছে ২০২৫। বিগত বছরগুলোর মতো এবারও আমরা হাজির হয়েছি ওটাকু বাংলা-র সেরা ১০ অ্যানিমে নিয়ে (ওবি লিস্ট)৷ ২০২৫ ছিলো বিভিন্ন সাকসেসফুল অ্যানিমে সিরিজের সিক্যুয়েলে ডমিনেটেড৷ এবছরের নতুন অ্যানিমেগুলো সেভাবে সিক্যুয়েলগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারেনি। ওটাকু বাংলার গত দুই বছরের সেরার তালিকায় আমাদের রেকমেন্ডেশনে ছিলো অনেকগুলো নতুন অ্যানিমে। কিন্তু নতুন অ্যানিমে টাইটেলের বিবেচনায় ২০২৫ ছিলো অ্যানিমের জন্য বেশ হতাশাজনক এবং জেনেরিক।
স্টোরি, ওভারল রেটিং, ন্যারেটিভ, ইমোশনাল ইম্প্যাক্ট, থিম, পপুলারিটি ইত্যাদির বিবেচনায় এবছরের সেরার তালিকা থেকে আমরা বাছাই করেছি সেরা ১০ অ্যানিমে।
তো আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক এইবছরের ওটাকু বাংলার সেরা অ্যানিমের লিস্ট!
১০. সাকামোতো ডেইজ
সাকামোতো ডেইজ (Sakamoto Days) এবছরের অন্যতম জনপ্রিয় অ্যাকশন-কমেডি সিরিজ। লেজেন্ডারি অ্যাসাসিন তারো সাকামোতো এক কনভিনিয়েন্স স্টোর ক্লার্কের প্রেমে পড়ে আর্লি রিটায়ারমেন্টের পর পরিবার নিয়ে নির্ঝঞ্ঝাটভাবে জীবন কাটাতে চান। কিন্তু হিটম্যান হিসেবে তার অতীত নানারকম ঝামেলা হাজির করে তাদের সাধারণ লাইফস্টাইলে।

সাকামোতো ডেইজ স্টোরির অ্যাকশন এবং কমেডিকে খুবই হিউমারাস ওয়েতে তুলে ধরে যেখানে একই ফ্রেমে ডেডলি হিটম্যানরা সাকামোতোর বাউন্টির পেছনে ছুটছে, অন্যদিকে সাকামোতোকে মেইন্টেইন করতে হচ্ছে তার অর্ডিনারি লাইফ, ফ্যামিলি ভ্যালু আর বউয়ের দেয়া শর্ত।
সিরিজটির অ্যাকশনের সাথে কমেডিক মিক্স আরো ফানি হয় সিরিজটির উইয়ার্ড এবং লাইকেবল ক্যারেক্টারের জন্য। অ্যানিমে অ্যাডাপ্টেশনের আগেও বেশ পপুলার ছিলো সিরিজটির অরিজিনাল মাঙ্গা।
অ্যাকশন, হিউমার, লাইকেবল কাস্ট, পপুলারিটির বিবেচনায় সাকামোতো ডেইজ, ২০২৫ এর সেরার তালিকায় থাকছে।
৯. গাচিয়াকুতা
গাচিয়াকুতা (Gachiakuta) এবছরের নতুন অ্যানিমেগুলোর মধ্যে একটি সারপ্রাইজ। শোনেন জনরার এই অ্যাকশন-ফ্যান্টাসি আমাদের নিয়ে যায় নিষ্ঠুর এক প্যারালাল ওয়ার্ল্ডে যেখানে ঠাই হয় সমাজের পরিত্যক্ত সবার। রুডো, সিরিজটির প্রোটাগোনিস্টও পরিচয় সমাজের নিম্নশ্রেণীর একজন। বাবার খুনের মিথ্যা অপবাদে তাকে ফেলা হয় সমাজের সব আবর্জনার আস্তাকুঁড় “The Pit” এ, যেখান থেকে কেউ ফেরত আসে না। সেখানে শুরু হয় রুডোর বেঁচে থাকার সংগ্রাম এবং প্রতিশোধ।

গাচিয়াকুতা শৌনের অ্যাকশনের সাথে ন্যারেটিভলি যুক্ত করে সোসাইটির ইনজাস্টিস, ক্লাস হায়ারার্কি, এনভায়রনমেন্ট পলুশনের মতো ইস্যুকে। সিরিজটির মেইন ক্যারেক্টার ও প্লট রিপ্রেজেন্ট করে সোসাইটির আন্ডারডগদের, সোসাইটি যাদের “গার্বেজ” হিসেবে ডিসকার্ড করে৷
স্টোরি এবং ন্যারেটিভের পাশাপাশি সিরিজটির হাইলাইট এর অ্যানিমেশন এবং স্পেশালি আর্টস্টাইল। পাশাপাশি রয়েছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আরেকটি নোটেবল অ্যাসপেক্ট। শৌনেন অ্যানিমের লাউড প্রোটাগনিস্টের ট্রোপ এখানেও দেখা যায়। স্টূডিও বোনসের অ্যানিমেট করা সিরিজের মধ্যে অ্যাডওয়ার্ড এলরিক, বাকুগোর মতো পপুলার শৌনেন ক্যারেক্টারের মতোই লাউড গাচিয়াকুতার প্রোটাগনিস্ট রুডো। জাস্ট আরেকটা ক্লাসিক শৌনেন ট্রোপ
নতুন রিলিজ হওয়া এই সিরিজটি সমানে সমানে লড়েছে পপুলার সব সিক্যুয়েলের সাথে এবং জায়গা করে নিয়েছে এবছরের সেরার তালিকায়।
৮. ড. স্টোন: সায়েন্স ফিউচার
জনপ্রিয় ড. স্টোন (Dr. Stone) সিরিজের ফাইনাল ইন্সটলমেন্ট সায়েন্স ফিউচার এবছর রিলিজ হয়েছে দুটি পার্টে। পার্ট থ্রি রিলিজ হবে আগামী বছর

আগের দশকের শেষের দিকে রিলিজ হওয়া সিরিজটি অলরেডি একটি মর্ডান ক্লাসিক যা পপুলার ছিলো কমপ্লেক্স সায়েন্টিফিক কনসেপ্টের সিম্পল ব্যাখ্যার সংমিশ্রণে উইনিক এক সারভাইভাল-অ্যাডভেঞ্চার স্টোরির জন্য। সমগ্র সিরিজের স্টোরি এবং ন্যারেটিভের বিল্ডআপ ক্লাইমেক্সে চলে এসেছে সিরিজটির ফাইনাল ইন্সটলমেন্টে।
ফাইনাল সিজনটির ন্যারেটিভের ফোকাস হচ্ছে কীভাবে সায়েন্টিফিক ইনভেনশন ফিউচার সোসাইটিকে প্রভাবিত করে। সিরিজটির ক্যারেক্টারদের শুধু ক্রিটিকাল প্রব্লেমই নয়, বরং ফেস করতে হচ্ছে মোরাল এবং এথিকাল ডিলেমা। যার ফলশ্রুতিতে ফাইনাল সিজনের ইমোশনাল ইমপ্যাক্ট আগের ইন্সটলমেন্টের তুলনায় অনেক বেশি।
একটি অত্যন্ত লাইকেবল কাস্ট, স্টোরি, ন্যারেটিভ বিবেচনায় ড. স্টোন: সায়েন্স ফিউচার এবছরের অন্যতম সেরা অ্যানিমেগুলোর একটি।
৭. ডান ডা ডান (সিজন ২)
গতবছরের ব্যাটল-শৌনেন সিনে এক্সপ্লোসিভ এক এন্ট্রি এবং সেবছরের ওটাকু বাংলার সেরা অ্যানিমের লিস্টে জায়গা করে নেয়া ডান ডা ডান (Dan Da Dan) এর সেকেন্ড সিজন জায়গা করে নিয়েছে এবছরের লিস্টেও।

সিরিজটির দ্বিতীয় সিজনটি প্রথমটির মতোই অ্যানিমেশন এবং আর্টস্টাইলের কোয়ালিটি ধরে রেখেছে। হিউমারের পাশাপাশি অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স, ফ্লুইড অ্যানিমেশন, অ্যাবসার্ড সব চ্যালেঞ্জের ফলে পপুলার শৌনেন জনরায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে দান দা দান।
সিজন ২ এর প্লটের একটা বড় অংশজুড়ে আছে আগের সিজনে ইন্ট্রোডিউস করা মোমোর চাইল্ডহুড ফ্রেন্ড জিজির প্যারানরমাল এক্সপেরিয়েন্সের সমাধানে। কেন তাকাকুরাকে এই সিজনে দেখা যায় নিজের পাওয়ার নিয়ে সিরিয়াস হতে, পাশাপাশি চলে মোমোর সাথে অকওয়ার্ড রোমান্স যেখানে সিজনের কনক্লুশন হয় ক্লিফহ্যাংগারের মাধ্যমে।
প্রোডাকশন কোয়ালিটি, হাইপ, পপুলারিটির বিবচেনায় দান দা দান সিজন ২ নিঃসন্দেহে এবছরের সেরা অ্যানিমেগুলোর একটি।
৬. দ্য ফ্রেগরেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি
অ্যানিমে ল্যান্ডস্কেপে রোমান্স একটি ক্লিশে জনরা হিসেবেই পরিচিত। তবে গত কয়েক বছরে রিলিজ হওয়া বেশকিছু অ্যানিমে গতানুগতিক রোমান্স-ড্রামা থেকে বের হয়ে ট্রাই করেছে নতুন কিছু করার। ভিন্ন ক্যারেক্টার আর্কিটাইপ, সোশ্যাল ক্লাস থেকে শুরু করে এজ-গ্যাপ রিলেশনশিপের মতো ওয়েতে আলাদা করতে চেয়েছে নিজেদের। দ্য ফ্রেগরেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি (The Fragrant Flower Blooms with Dignity) এমন নতুন রোমান্স অ্যানিমেগুলোর একটি।

এবছরের বেস্ট রোমান্স হিসেবে অলরেডি ফ্যান-ফেভারিট এই অ্যানিমে শুরু হয় রোমান্স জনরার খুবই কমন একটি ট্রোপের মাধ্যমে, ডিলিংকুয়েন্ট বয় উইথ কিউট গার্ল। কিন্তু গতানুগতিক রোমান্স অ্যানিমের মতো ক্লিশে ড্রামার বদলে এখানে উঠে আসে ভিন্ন সোশিওইকোনোমিক রিয়েলিটির দুইজনের মাঝে রোমান্স।
কমন হাই-স্কুল রোমান্স অ্যানিমে থেকে এই সিরিজটিকে আলাদা করে এর কমপ্লেক্স এবং আন-অর্থডক্স অ্যাপ্রোচ৷ ভিন্ন সোশ্যাল ক্লাসে বিলং করা রিনতারো ও কাওরুকোর ডিল করতে হয় নিজেদের ইমোশনের পাশাপাশি তাদের ব্যাকগ্রাউন্ড, এবং সোসাইটির রিজেকশনকে। অ্যানিমের রোমান্স এবং প্রধান জুটির ইন্টারপারসোনাল রিলেশনশিপ এবং ক্যারেক্টার গ্রোথ সিরিজটির সবচেয়ে স্ট্রং পয়েন্ট। রোমান্স জনরার কমন প্যাটার্ন ফলো না করে সিরিজটির স্টোরির প্রোগ্রেশন হয় রিনতারো ও কাওরুকোর ডেট এবং রোমান্সের মাধ্যমে।
স্টুডিও ক্লোভার ওয়ার্কসের অ্যানিমেট করা সিরিজটিকে অ্যাস্থেটিক্যালিও স্টুডিওর অন্যান্য রোমান্স অ্যানিমের মতোই ভিজুয়ালি প্লিজিং আর্ট ও অ্যানিমেশনের দিক থেকে দেখার মতো৷
রোমান্স জনরা সবার পছন্দের না, কিন্তু এই জনরার ফ্যানদের জন্য এই সিরিজটি আমাদের এবছরের সবচেয়ে হাইয়েস্ট রেকমেন্ডেড সিরিজ।
৫. সিটি দ্য অ্যানিমেশন
বছরের সেরা বাকী সব অ্যানিমের থেকে কিছুটা ভিন্ন আমাদের লিস্টের একেবারে মাঝামাঝি জায়গা করে নেয়া সিটি দ্য অ্যানিমেশন (City The Animation)। স্টুডিও কিয়োটো অ্যানিমেশনের অন্যতম জনপ্রিয় অ্যানিমে “নিচিজো” সিরিজটির ক্রিয়েটর কেইচি আরাউইর কমেডি মাঙ্গা “সিটি” এর অ্যাডাপ্টেশন এটি।

অ্যাবসার্ড কমেডি এবং গ্যাগ হিউমারে ভরা সিটির স্টোরি ফিকশনাল এক সিটির বাসিন্দাদের নিয়ে। সিরিজটির কেন্দ্রবিন্দুতে রয়েছে কলেজ স্টুডেন্ট মিদোরি নাগুমো। মিদোরির সাথে সিটির রেসিডেন্টদের এভরিডে এনকাউন্টারই মূলত সিরিজের মূল প্লট, সিটির সব উইয়ার্ড বাসিন্দাই এই প্লটের অংশ। শুনতে খুবই সাধারণ মনে হলেও এই অর্ডিনারি ইন্টার্যাকশনকেই কমেডিতে রূপ দেয়াকে একরকম মাস্টারির পর্যায়ে নিয়ে গেছেন সিরিজটির ক্রিয়েটর। নিচিজোর মতো ইউনিক কমেডিক অ্যাপ্রোচ ফলো করা সিরিজটির প্রায় সব কমেডিই অ্যাবসার্ড।
প্রোডাকশন কোয়ালিটি নিয়ে বেশিকিছু বলার নেই। কিয়োটো অ্যানিমেশন ইন্ডাস্ট্রির গোল্ড স্ট্যান্ডার্ড। স্বাভাবিকভাবেই কিয়োঅ্যানির অন্যান্য অ্যানিমের মতোই সিটি দ্য অ্যানিমেশন অসাধারণ।
৪. কল অব দ্য নাইট (সিজন ২)
২০২২ এ রিলিজ হওয়া কল অব দ্য নাইট (Call of the Night) ইউনিক এক অ্যানিমে। অসাধারণ ভিজুয়াল, আর্টস্টাইলের পাশাপাশি স্লো-বার্ন স্লাইস অব লাইফ সেটাপ, নাইট অ্যাস্থেটিক, রিফ্রেশিং অ্যাটমোস্ফিয়ার এবং ভ্যাম্পায়ারের মতো অদ্ভুত সবকিছুর মিশেলে এর স্টোরি তুলে ধরে ইনসোমনিয়া, লোনলিনেসের মতো ইস্যুকে।

ইয়ামোরি কো, মিডল স্কুল স্টুডেন্ট যাকে অন্য কোনো অ্যাভারেজ স্কুল স্টুডেন্টদের সাথে আলাদা কঠিন। কিন্তু স্বাভাবিকতার আড়ালে ক্রনিক ইনসোমনিয়ায় ভুগতে থাকা কো’র এনকাউন্টার হয় নাজুনা নামের এক ভ্যাম্পায়ারের সাথে। গতানুগতিক ‘স্বাভাবিক’ জীবনের একঘেয়েমির বদলে রাতের নিয়ন লাইট, তারাভরা আকাশ এক নতুন এক ফ্রিডম। নাজুনার সাথে প্রতিরাতে ফান অ্যাডভেঞ্চারে বের হতে থাকে কো৷ ধীরে ধীরে তার স্বাভাবিক জীবন এবং ভ্যাম্পায়ার ওয়ার্ল্ডের বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে।
প্রথম সিজন আমাদের পরিচয় করিয়ে দেয় মিস্টিরিয়াস এক ডিটেকটিভ টার্নড ভ্যাম্পায়ার হান্টারের সাথে। দ্বিতীয় সিজনের প্লটের কেন্দ্রভূমি সেই চরিত্র৷ প্রথম সিজনের মতো মর্ডান একঘেয়ে লাইফের বিভিন্ন ইস্যুর পাশাপাশি দ্বিতীয় সিজনে হাইলাইটেড হয় সোশ্যাল আইসোলেশন, মেন্টাল হেলথ ও সুইসাইডের মতো সেনসিটিভ ইস্যু।
কল অব দ্য নাইট এর সবচেয়ে স্ট্রং পয়েন্ট এর ইউনিক এবং রিফ্রেশিং ভাইব। অর্ডিনারি আরবান সেটিংসের বদলে আলো ঝলমলে রাত, রিল্যাক্সিং স্টোরির সাথে নতুন সিজনে যুক্ত হয়েছে মোরাল ডিলেমা এবং সাসপেন্স। ভ্যাম্পায়ার ফ্যান্টাসির আড়ালে কল অফ দ্য নাইট’এর স্টোরি মূলত হিউম্যান লাইফের বিভিন্ন ইস্যুকে তুলে ধরে, পাশাপাশি পারসোনাল ফ্রিডম এবং আইডেন্টিটির মতো বিষয়৷
বছরের সবচেয়ে হাইপড এবং ব্যাটল-শৌনেন সিক্যুয়েলের আড়ালে এই সিরিজটি অফার করে ইউনিক এবং ডিপ এক স্লাইস অফ লাইফ এক্সপেরিয়েন্স। স্টোরি, ভাইব, অ্যানিমেশন, থিম ইত্যাদি বিবেচনায় এটি বছরের অন্যতম সেরা অ্যানিমে।
৩. মাই হিরো অ্যাকাডেমিয়া ফাইনাল সিজন
বিগত দশক থেকে ব্যাটল-শৌনেন সিন ডমিনেট করা মাই হিরো অ্যাকাডেমিয়া (My Hero Academia) ফাইনাল সিজনের দ্বারা সমাপ্ত হলো তুমুল জনপ্রিয় সিরিজটির। শেষ কয়েক সিজনের হতাশাজনক প্রোডাকশন এবং মিক্সড রিসেপশনের বিপরীতে ফাইনাল সিজন ছিলো মাই হিরো অ্যাকাডেমিয়ার কামব্যাক। বছরের পর বছরের বিল্ডআপ, সাসপেন্সের মেল্টিং পয়েন্ট ছিলো ফাইনাল সিজন যার স্টোরি সিরিজটির হিরোইজমের এপিক কনক্লুশন।

ফাইনাল সিজনের প্লটের কেন্দ্রবিন্দু ডেকু বনাম শিগারাকিকে ঘিরে। একটি মর্ডান ব্যাটল-শৌনেনের কনক্লুশন হিসেবে ফাইনাল সিজনে ছিলো অসাধারণ সব ব্যাটল সিকোয়েন্স। প্লটের ফোকাস ডেকু হলেও অল মাইট এবং বাকুগোর ক্যারেক্টার আর্কের কনক্লুশন ছিলো বেশ স্যাটিসফাইয়িং।
মর্ডান শৌনেন জনরার অন্যতম হেডলাইনার মাই হিরো অ্যাকাডেমিয়ার ফাইনাল সিজন আমাদের সিলেক্ট করা বছরের অন্যতম সেরা অ্যানিমে।
২. তাকোপি’স অরিজিনাল সিন
তাকোপি’স অরিজিনাল সিন (Takopi’s Original Sin) ২০২৫ এর সবচেয়ে আলোচিত, ট্র্যাজিক, হার্টব্রেকিং, এবং ডিস্টার্বিং সিরিজ। সিরিজটির স্টোরিটেলিং এবং ন্যারেটিভ অ্যাপ্রোচ একেবারেই আনসেন্সরড যা সোসাইটির বেশকিছু কঠোর বাস্তবতাকে তুলে ধরে।

সিরিজটির শুরু তাকোপি নামের এক এলিয়েনের পৃথিবীতে আগমনের মাধ্যমে। হ্যাপি প্ল্যানেট নামের এক গ্রহ থেকে আসা তাকোপির কাছে হ্যাপিনেস ছাড়া কোনো কনসেপ্ট নেই, মানুষের ব্যাপারেও সে কিছুই জানে না৷ কিন্তু সবার মাঝে আনন্দ ছড়ানোর জন্য আসা তাকোপি ঘটনাচক্রে শিজুকা নামের এক ছোট্ট মেয়ের সাথে। শিজুকা তাকে উদ্ধার করে, নাম দেয় তাকোপি। সবার মাঝে আনন্দ ছড়াতে আসা তাকোপি শিজুকাকে হ্যাপি করার মিশনে নামে। আর শুরু হয় ডার্ক এক স্টোরির। তাকোপির অ্যাকশন এবং তার কন্সিকোয়েন্সের ফলাফলে মাত্র ৬ এপিসোডে সিরিজটি এক্সপ্লোর করে হিউম্যান সোসাইটির ডার্ক এবং ডিপ্রেসিং কিছু থিম।
সিরিজটির স্টোরি তুলে ধরে চাইল্ড অ্যাবিউজ, বুলিইং, লোনলিনেস, ডিপ্রেশন, সুইসাইডের মতো ইস্যুকে। হিউম্যান লাইফ এবং ইমোশনের ব্যাপারে কোনো আইডিয়া না থাকা এক এলিয়েনের দৃষ্টিভঙ্গি থেকে তাকোপি’স অরিজিনাল সিন’এর স্টোরি এক্সপ্লোর করে হিউম্যান ইমোশন, পেইন।
মানুষের ব্যাপারে ক্লুলেস তাকোপির মতো ভিউয়ারদের কাছেও সিরিজটি হিউম্যান নেচার ও মোরালিটি নিয়ে প্রশ্ন তোলে, ভাবতে বাধ্য করে।
নিঃসন্দেহে তাকোপি’স অরিজিনাল সিন এবছরের ইনসাইটফুল কিন্তু ট্র্যাজিক অ্যানিমে।
১. দ্য অ্যাপোথেক্যারি ডায়েরিজ (সিজন ২)
দ্য অ্যাপোথক্যারি ডায়েরিস (The Apothecary Diaries) এর প্রথম সিজন আগেই পরিণত হয়েছিলো ফ্যান-ফেভারিট এক সিরিজে। এমনকি জায়গা করে নিয়েছিলো আমাদের ২০২৪ এর লিস্টে। আর আমাদের এবছরের সিজন ২ সিরিজটির অসাধারণ ড্রামার মাধ্যমে পরিণত হয়েছে বছরের সেরা অ্যানিমের চয়েজে।

দ্বিতীয় সিজনেও রয়েছে প্রথম সিজনের প্রায় সব এলিমেন্ট; প্যালেস ড্রামা, বিভিন্ন রহস্যের প্রেক্ষিতে মাওমাও’এর বিশ্লেষণী ক্ষমতা এবং বুদ্ধিদীপ্ত সমাধান, পাশাপাশি মাওমাও এবং জিনশির রোমান্স। তবে এবার সাথে যুক্ত হয়েছে আরো বেশি ইমোশনাল এবং পলিটিক্যাল প্লট। চাইনিজ রয়্যাল কোর্টের বিভিন্ন ফ্যাকশনের মাঝে পলিটিক্যাল ডমিনেন্স নিয়ে লড়াই, বিশ্বাসঘাতকতা, শ্রেণী বিভাজন, রাজনৈতিক কূটচাল, এককথায় একপ্রকার গেম অফ থ্রোন্সের মতো প্লট।
পলিটিকাল স্ট্রাগলের মাঝেই সিরিজটি এক্সপ্লোর করে এর কমপ্লেক্স কিছু ক্যারেক্টার, তাদের মোটিভেশান এবং প্লটে তাদের পার্ট। পাশাপাশি হাইলাইটেড হয় প্রোটাগোনিস্ট মাওমাও’র অতীত এবং জিনশির সাথে তার রিলেশনশিপ। একইসাথে সিরিজটিতে সিরিয়াল পলিটিক্যাল প্যালেস ড্রামার পাশাপাশি ছিলো হিউমারও।
দ্বিতীয় সিজনের একটি বড় সাফল্য ছিলো পলিটিক্যাল টেনশনের মাঝেও সিরিজটির রিল্যাক্সিং স্লাইস অফ লাইফ স্পিরিটকে ধরে রাখা। শার্লক হোমসের ধাঁচে নানা রহস্যের সমাধানের মত প্লটের সাথে প্যারালালি ছিলো বিভিন্ন ফ্যামিলি ও ফ্যাকশনের মাঝে প্রতিদ্বন্দীতা। ওভারল, এই সিজনের রাইটিং, প্লট টুইস্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিলো অসাধারণ।
হিস্ট্রিকাল প্লটের মাধ্যমে আনফরগেটেবল একটা স্টোরির দ্বারা মুগ্ধ করা দ্য এপোথক্যারি ডায়েরিস সেকেন্ড সিজন আমাদের এবছরের টপ পিক।
অনারেবল মেনশন:
- Shoushimin Series 2nd Season
- Secrets of the Silent Witch
- Ruri Rocks
- Medalist
- Apocalypse Hotel
- Rascal Does Not Dream of Santa Claus
- My Dress-Up Darling Season 2
- Solo Leveling Season 2: Arise from the Shadow
- Kingdom: Season 6
- Spy x Family Season 3
- Zenshu
