ডান ডা ডান (Dan Da Dan) অ্যানিমের চুড়ান্ত এপিসোড অর্থাৎ এপিসোড ২৪ প্রচারের পরপরই অ্যানিমেটির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে তৃতীয় সিজনের প্রোডাকশন শুরু হয়ে গেছে। তবে মুক্তির তারিখ বা নতুন সিজন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইউকিনোবু তাতসু রচিত মূল ডান ডা ডান মাঙ্গাটি এপ্রিল ২০২১ থেকে শুয়েইশার ডিজিটাল ম্যাগাজিন শোনেন জাম্প+-এ প্রকাশিত হচ্ছে। জাপানে এখন পর্যন্ত ২০টি ভলিউম প্রকাশিত হয়েছে।
অ্যানিমের দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন ফুগা ইয়ামাশিরো এবং অ্যাবেল গংগোরা, প্রোডাকশন করেছে স্টুডিও Science SARU। হিরোশি সেকো সিরিজ কম্পোজিশন ও স্ক্রিপ্ট লিখেছেন, নাওইউকি ওন্ডা ক্যারেক্টার ডিজাইন করেছেন আর কেনসুকে উশিও সংগীত করেছেন। প্রথম সিজন প্রচারিত হয়েছিল অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, আর দ্বিতীয় সিজন সম্প্রচারিত হয় জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
