যারা চেইনসো ম্যান – দ্য মুভি: রেজে আর্ক (Chainsaw Man – The Movie: Reze Arc) মিস করেছিলেন, বা আবার দেখতে চান, তাদের জন্য দারুণ খবর! ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট ঘোষণা করা হয়েছে যে মুভিটি ৯ ডিসেম্বর ডিজিটালি প্রকাশ করা হচ্ছে। সাবড ও ডাবড, দুটো ভার্সনই বিভিন্ন ডিজিটাল রিটেইলার প্ল্যাটফর্মে পাওয়া যাবে। তবে, এটি একটি হোম রিলিজ; স্ট্রিমিং প্ল্যাটফর্মে কবে আসবে, তা এখনো জানানো হয়নি।
এই চেইনসো ম্যান মুভিটির ঘোষণা প্রথম আসে ১৭ ডিসেম্বর ২০২৩, জাম্প ফেস্টা ’২৪ ইভেন্টে। মুভিটি অ্যানিমেট করেছে MAPPA, এবং পরিচালক ছিলেন তাতসুয়া ইয়োশিহারা। ক্যারেক্টার ডিজাইনের কাজ করেছেন কাজুতাকা সুগিয়ামা, আর অ্যাকশন ডিরেক্টর ছিলেন সোটা শিগেতসুগু।
গত মাসে গ্লোবাল রিলিজের পর থেকে Chainsaw Man – The Movie: Reze Arc ইতোমধ্যেই ১৭৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। অ্যানিমে ভক্ত ও সমালোচকদের কাছ থেকেও এটি ব্যাপক প্রশংসা পেয়েছে। মুভিটি বিভিন্ন ভাষায় প্রদর্শিত হয়েছে এবং এটি তাতসুকি ফুজিমোটোর Chainsaw Man মাঙ্গার ওপর ভিত্তি করে নির্মিত।
সুত্র: অফিশিয়াল এক্স
