কামোমে শিরাহামার ক্রিটিকালি অ্যাক্লেইমড ফ্যান্টাসি মাঙ্গা উইচ হ্যাট অ্যাতেলিয়ে (Witch Hat Atelier) অ্যাডাপ্টেড হতে যাচ্ছে টিভির পর্দায়। ২০১৬ থেকে সিরিয়ালাইজ হওয়া মাঙ্গা সিরিজটির অ্যানিমে অ্যাডাপ্টেশন অ্যানাউন্স করা হয় ২০২২ এর এপ্রিলে। অ্যানাউন্সমেন্টের চারবছর পর অবশেষে, ২০২৬ এর এপ্রিলে প্রিমিয়ার হবে অ্যানিমে অ্যাডাপ্টেশন। সিরিজটির অফিসিয়াল ওয়েবসাইটে এটি কনফার্ম করা হয়। পাশাপাশি সিরিজটির ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল টুইটারে গত ১৮ নভেম্বর রিলিজ করা হয় অ্যানিমেটির ট্রেইলার।
উইচ হ্যাট আটেলিয়ে সিরিজটির সেন্ট্রাল ক্যারেক্টার কোকো। কোকো ম্যাজিক ভালোবাসে এবং সবসময়ই উইচ হওয়ার স্বপ্ন দেখতো৷ কিন্তু ম্যাজিক কেবল ন্যাচারালি গিফটেড উইচ এবং উইজার্ডরাই প্র্যাকটিস করতে পারতো৷ তাই উইচ হওয়ার ইচ্ছা অধরাই থেকে যায় কোকোর। একদিন কিফরি নামের এক ট্রাভেলিং ম্যাজিশিয়ান আসে কোকোর ফ্যামিলি শপে। ঘটনাচক্রে কোকো গোপনে লক্ষ্য করে কিফরির ম্যাজিক কাস্টিংকোকো উপলব্ধি করে যে তার পক্ষেও সম্ভব ম্যাজিক শেখা। কিন্তু বিপত্তি বাধে যখন তার প্রিয় পিকচার বুকের উপর ম্যাজিক এক্সপেরিমেন্ট করতে যায় কোকো। কিফরি হাজির হয় ঘটনাস্থলে এবং উইচ হিসেবে ট্রেইন করার জন্য কোকোকে নিজের অ্যাপ্রেন্টিস হিসেবে গ্রহণ করে। শুরু হয় ম্যাজিকাল এই ওয়ার্ল্ডে কোকোর জার্নি।

সিরিয়ালাইজেশন শুরু হবার পর এপর্যন্ত ১৫ টি ভলিউম রিলিজ হয়েছে যা ওয়ার্ল্ডওয়াইড সার্কুলেটেড হয়েছে ৭ মিলিয়নেরও বেশি কপি, জিতেছে অসংখ্য অ্যাওয়ার্ড। সিরিজটি অ্যানিমেট করবে “জম ১০০” এর জন্য সাড়া ফেলা স্টুডিও বাগ ফিল্মস। সিরিজটির ডিরেক্টর আইউমু ওয়াতানাবে আগে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সামারটাইম রেন্ডার, কোমি ক্যান্ট কমিউনিকেট, আফটার দ্য রেইন এর মতো ভিজুয়্যালি স্টানিং সব অ্যানিমেতে। উইচ হ্যাট আটেলিয়ে খুবই অসাধারণভাবে ইলাস্ট্রেট করেছেন কামোমে শিরাহামা সেন্সেই, স্টোরির পাশাপাশি আর্ট স্টাইলের জন্যও মাঙ্গাটি অ্যাক্লেইমড। ওয়াতানাবে-সান এর স্কিলড ডিরেকশন এবং মাঙ্গার ম্যাজিকাল টাচ ফুটে উঠেছে ট্রেইলারে দেখানো ভিজ্যুয়ালে।


সিরিজটির মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছেন ইউকা কিতামুরা, এটিই তার অ্যানিমের মিউজিক ডিরেক্টর হিসেবে অভিষেক। কিন্তু আমার মতো কিছু মানুষের কাছে তিনি আগে থেকেই পরিচিত। ইউকা কিতামুরা জাপানিজ গেম ডেভেলপার ফ্রমসফটওয়্যার এর Dark Souls 3 এর কো-কম্পোজার হিসেবে ইতিমধ্যেই প্রমাণ করেছেন তার অসাধারণ মিউজিক্যাল ট্যালেন্ট। এছাডাও Elden Ring এবং Dark Souls 2 এর কো-কম্পোজার হিসেবে ক্রিয়েট করেছেন অসাধারণ সব স্কোর।

ডিরেক্টর, মিউজিক এবং অন্যান্য স্টাফ মেম্বাররা ইন্ডাস্ট্রি ভেটেরান হলেও নতুন মুখ হিসেবে থাকছে সিরিজটির লীড ক্যারেক্টার কোকোর ভয়েস অ্যাক্টর রেনা মোতোমুরা। এটিই কোনো লীড ক্যারেক্টার হিসেবে তার প্রথম পারফরম্যান্স এবং ক্রাঞ্চিরোলকে দেয়া মন্তব্যে রেনা তার এক্সসাইটমেন্ট প্রকাশ করে মাঙ্গার স্টোরি, লীড ক্যারেক্টার কোকো এবং তার রোল নিয়ে৷ অন্য মেজর ক্যারেক্টার কিফরির ভয়েস হিসেবে থাকছে ডিমন স্লেয়ারের তানজিরোর ভয়েস অ্যাক্টর হানায়ে নাৎসুকি। সিরিজটি টিভি ব্রডকাস্টিং এর পাশাপাশি স্ট্রিমিং হবে ক্রাঞ্চিরোলে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট, অফিশিয়াল এক্স
