ওয়ান পিস (One Piece) সিরিজের নির্মাতারা মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) একটি বিশেষ লাইভস্ট্রিমে ঘোষণা করেছেন যে ২০২৬ সাল থেকে অ্যানিমেটির বাৎসরিক সম্প্রচার সূচিতে বড় পরিবর্তন আনা হবে। টোই অ্যানিমেশনের ওয়ান পিস সিরিজ প্রযোজক রিউটা কোইকে জানিয়েছেন, অ্যানিমেটি ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাময়িক বিরতিতে যাবে। এরপর এপ্রিল ২০২৬ থেকে এটি নতুনভাবে বছরে দুই ভাগে (দুই কুর) প্রচারিত হবে, যেখানে বছরে সর্বাধিক ২৬টি পর্ব সম্প্রচারিত হবে। গত ২৫ বছরে এই প্রথম ওয়ান পিস সিজন ভিত্তিক সম্প্রচারে শিফট হচ্ছে।
টোই অ্যানিমেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোইকে বলেন, এই পরিবর্তনটি “অ্যানিমে সিরিজের উন্নতি ও বিকাশকে সমর্থন করার কৌশলগত সিদ্ধান্ত।”
তবে প্রতি কুরে মোট কতটি পর্ব থাকবে বা দ্বিতীয় করের সম্প্রচারের নির্দিষ্ট তারিখ কী হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
ওয়ান পিস মিডিয়া সম্পাদক-ইন-চিফ হিরোইউকি নাকানোর সঞ্চালিত এই লাইভস্ট্রিমে আসন্ন এলবাফ আর্ক-এর একটি টিজার আর্টও প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি ২৬ বছর পূর্তি উদযাপন করা ওয়ান পিস অ্যানিমে বর্তমানে ক্রাঞ্চিরোল প্ল্যাটফর্মে সাব ও ডাব উভয় সংস্করণে দেখা যাচ্ছে। পাশাপাশি ওয়ান পিসের একাধিক থিয়েট্রিক্যাল মুভিও সেখানে স্ট্রিমিং করা হচ্ছে।
সুত্র: প্রেস রিলিজ
