মঙ্গলবার ডার্ক গ্যাদারিং (Dark Gathering) অ্যানিমের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিজনের ঘোষণা করা হয়। এতে সিরিজটির স্টাফ এবং নতুন একটি টিজার ভিজ্যুয়াল রিলিজ করা হয়। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনটিরও ডিরেক্টর হিসাবে থাকছেন হিরোশি ইকেহাতা।
কেনিইচি কোনদো-র সুপারন্যাচারাল মাঙ্গা ডার্ক গ্যাদারিং এর অ্যানিমে অ্যাডাপ্টেশন করে স্টুডিও OLM, ২০২৩ এর জুলাইয়ে। গতানুগতিক হরর মাঙ্গার তুলনায় বেশ ডার্ক এবং অ্যাটমোস্ফিয়ারিক এই মাঙ্গার এপর্যন্ত ১৮ টি ভলিউম রিলিজ হয়েছে। অ্যানিমের প্রথম সিজনে ২৫ এপিসোড রানে প্রথম ৮ টি ভলিউম অ্যাডাপ্ট করা হয়। দ্বিতীয় সিজন শুরু হবে ভলিউম ৯ এর কিয়োতো আর্ক থেকে।
সিরিজটির কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইয়ায়োই হোউজুকি, এক এলিমেন্টারি স্কুলের স্টুডেন্ট হোউজুকির সুপারন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে প্রথম এনকাউন্টার তার বাবা-মায়ের রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার ঘটনায়। তারপর থেকেই হোউজুকি হিউম্যান ওয়ার্ল্ডের পাশাপাশি স্পিরিট ওয়ার্ল্ডের ফেনোমেননও উপলব্ধি করতে পারে।
হোউজুকির হোম টিউটর কেইতারো গেনতোগা এবং কাজিন এইকো হোউজুকিকে সাথে নিয়ে ইয়ায়োই বিভিন্ন অভিশপ্ত স্থানে ভয়ঙ্কর সব বিপদের মাঝে ইভিল স্পিরিট ক্যাপচারের অভিযানে নামে। কোনো একদিন তার মায়ের স্পিরিট অপহরণকারী ইভিল স্পিরিটকে হারানোর লক্ষ্যে।
সিরিজটির দ্বিতীয় সিজনেও মেইন স্টাফ আর ভয়েস অ্যাক্টিং রোলে কোনো পরিবর্তন থাকছে না। তবে কবে নাগাদ নতুন সিজন রিলিজ হবে সে বিষয়ে কোনো ইনফরমেশন প্রকাশ করা হয়নি।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
