জনপ্রিয় অ্যানিমে সিরিজ Sound! Euphonium–এর সমাপ্তি অধ্যায় শুরু হতে যাচ্ছে। সিরিজটির নতুন মুভি “সাউন্ড! ইউফোনিয়াম: দ্য ফাইনাল মুভি পার্ট ১ (Sound! Euphonium: The Final Movie Part 1)”-এর জন্য একটি নতুন ট্রেলার ও ভিজ্যুয়াল প্রকাশ করা হয়েছে, সঙ্গে ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ, ২৪ এপ্রিল, ২০২৬। এই ঘোষণা দেওয়া হয় কিয়োটো অ্যানিমেশনের ফ্যান-ইভেন্ট “The World of Sound! Euphonium”–এর মঞ্চে, গত রবিবার।
মুভিটি পরিচালনা করছেন তাইচি ওগাওয়া, এবং প্রধান পরিচালক হিসেবে রয়েছেন তাতসুয়া ইশিহারা। গল্পের চিত্রনাট্য ও সিরিজ কম্পোজিশনে আছেন জুক্কি হনাদা, আর কারেক্টার ডিজাইনের দায়িত্বে রয়েছেন শোকো ইকেদা ও কাজুমি ইকেদা। সংগীত পরিচালনা করছেন আকিতো মাতসুদা।
অ্যানিমেটির মূল গল্প নেওয়া হয়েছে আয়ানো তাকেদা রচিত ও নিকি আসাদা অঙ্কিত একই নামের লাইট নভেল সিরিজ থেকে। প্রকাশক তাকারাজিমাশা ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মোট ১৪ খণ্ডে নভেলটি প্রকাশ করে। এছাড়াও হামি আঁকা ৩ খণ্ডের একটি মাঙ্গা সংস্করণও রয়েছে।
Sound! Euphonium–এর প্রথম অ্যানিমে সিজন প্রচারিত হয় ২০১৫ সালে, দ্বিতীয় সিজন আসে ২০১৬ সালে, আর তৃতীয় সিজন প্রচারিত হয় ২০২৪ সালে এবং সেই বছরের জুনে শেষ হয়। টিভি সিজনগুলোর মাঝে দুটি মুভিও মুক্তি পেয়েছিল। ২০১৯ “Sound! Euphonium: Our Promise – A Brand New Day” এবং ২০২৩ সালে “Sound! Euphonium: Ensemble Contest Arc” (২০২৩)।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
