অ্যানিমে, মাঙ্গা ও পপ-কালচারের প্রতি তরুণ প্রজন্মের অগাধ ভালোবাসা যেন একদিনে মিলেছিল ঢাকার ধানমন্ডির প্যারাগন কনভেনশন হলে। শনিবার (৪ অক্টোবর, ২০২৫) ধানমন্ডিতে অবস্থিত প্যারাগন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেলো অ্যানিমে ও পপ-কালচার ভক্তদের জন্য এক্সক্লুসিভ ইভেন্ট কসমিক অ্যানিমে মনসুন ২০২৫ (Cosmic Anime Monsoon 2025)। ইভেন্টের আয়োজনে করেছে কসমিক ফোরাম (Cosmic Forum)। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মহোৎসবে এক ছাদের নিচে জমায়েত হন প্রায় পাঁচ শতাধিক অ্যানিমে ভক্ত।

উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুনিস্ট ও ইউটিউবার অন্তিক মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কার্টুনিস্ট ও কমেডিয়ান খালেদ নূর। অতিথিদের বক্তব্যে উঠে আসে তরুণদের সৃজনশীলতা, অ্যানিমে কালচারের প্রসার এবং নতুন প্রজন্মের কল্পনাশক্তিকে আরও এগিয়ে নেওয়ার গুরুত্ব।

কেবল অ্যানিমে ভক্তদের আড্ডাই নয়, পুরো দিনজুড়ে চলেছে নানা ধরণের সেগমেন্ট ও আকর্ষণীয় প্রোগ্রাম। Opening Ceremony (সকাল ১০টা) দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর ছিলো Anime Movie Screening, যেখানে দর্শকরা উপভোগ করেন জনপ্রিয় অ্যানিমে মুভি হোতারুবি নো মোরি ই (২০১১) এর বিশেষ প্রদর্শনী।

দুপুরে জমে ওঠে PS5 এ গেমিং সেগমেন্ট। গেইম হিসেবে রাখা হয় FC25, যেখানে অংশগ্রহণকারীরা তাদের গেমিং দক্ষতার সাক্ষী রাখে। Lunch & Prayer Break শেষে চলে আসেন উৎসবের প্রধান এবং বিশেষ অতিথি।
বিকেলে শুধু হয় Chief Guest Panel Discussion, যেখানে অতিথিরা আলোচনা করেন অ্যানিমে ও কার্টুন শিল্পের ভবিষ্যৎ নিয়ে। এরপর অনুষ্ঠিত হয় Arc Studio Manga Launching, যা দর্শকদের জন্য ছিলো বিশেষ আকর্ষণ। বিকালের শেষ ভাগে ছিলো Anime-Manga Quiz, যেখানে অ্যানিমে ভক্তরা অংশ নেন।








এরপর শুরু হয় প্রতীক্ষিত Cosplay Competition। রঙিন কস্টিউমে প্রিয় চরিত্রে সাজেন অনেক কসপ্লেয়ার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের তিনজন জনপ্রিয় কসপ্লেয়ার সাদমান আলভি রাজখান (Deotrix’s), মালিহা মেহেরিন (Tomie) এবং জিনিয়া রেজওয়ানা (Zinihime)।



Special Guest Speech শেষে চলে আসে জাদুর আসর Anime Wizard Magic। আরও জমে ওঠে Anime Music এবং Anime Dance পরিবেশনায়। Prize Giving Ceremony তে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

আর সবশেষে ছিলো প্রাণবন্ত After Party, যেখানে অংশগ্রহণকারীরা একসাথে উদযাপন করেন দিনটির আনন্দ।

দিনব্যাপী ভক্তরা উপভোগ করেছেন অ্যানিমে মার্চেন্ডাইজ স্টল। সেখানে পাওয়া গেছে এক্সক্লুসিভ কালেকশন, পোস্টার, ফিগার, টিশার্ট, জার্সি, আর্টওয়ার্কসহ নানা সংগ্রহযোগ্য সামগ্রী।




ইভেন্টে অংশ নেওয়া ভক্তদের অনেকে জানান, এ ধরনের আয়োজন কেবল বিনোদন নয়, বরং এটি একটি কমিউনিটি স্পেস যেখানে তরুণরা নিজেদের শখ, আগ্রহ ও সৃজনশীলতা ভাগাভাগি করতে পারেন। বিশেষ করে কসপ্লে প্রতিযোগিতা ও কুইজ পর্বগুলোতে ভক্তদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো ওটাকু বাংলা (Otaku Bangla)। স্পনসর হিসেবে ছিলো Progress Motors Ltd, আর এক্সক্লুসিভ গিফট পার্টনার হিসেবে ছিলো Arc Studio।
কসমিক অ্যানিমে মনসুন ২০২৫ নিঃসন্দেহে ঢাকার তরুণ প্রজন্মের জন্য এক অনন্য আয়োজন হয়ে উঠেছে। প্রাণবন্ত আয়োজন, প্রিয় অতিথি এবং হাজারো ভক্তের অংশগ্রহণে দিনভর চলা এই উৎসব যেন ঢাকায় নামিয়ে এনেছিলো এক সত্যিকারের “অ্যানিমে মনসুন”।

অ্যানাউন্সমেন্টের নিউজ করলে জানতে পারতাম 🙂