নেটফ্লিক্স প্রকাশ করেছে আসন্ন বাকি (BAKI) সিক্যুয়েল বাকি-ডৌ (BAKI-DOU)-এর প্রথম টিজার ট্রেইলার ও কী ভিজ্যুয়াল। সঙ্গে জানানো হয়েছে, অ্যানিমেটি মুক্তি পাবে ২০২৬ সালে।
মূল বাকি দ্য গ্র্যাপলার (Baki the Grappler) মাঙ্গা লিখেছিলেন ও এঁকেছিলেন কেইসুকে ইতাগাকি। এটি প্রকাশিত হয়েছিল উইকলি শোনেন চ্যাম্পিয়ন-এ ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এবং মোট ৪২ খণ্ডে সংকলন করা হয়েছিল। এরপর এসেছে ৩টি সিক্যুয়েল মাঙ্গা সিরিজ— Baki, Baki Hanma, Baki-Dou, Bakidou এবং Baki Rahen যেগুলো একই ম্যাগাজিনেই প্রকাশিত হয়েছিল। সর্বশেষ ৬ষ্ঠ সিরিজ, শুরু হয় এপ্রিল ২০২৪-এ।
সর্বশেষ রিবুট সিরিজ শুরু হয়েছিল ২০১৮ সালে Baki দিয়ে, যার ২৬টি এপিসোড ছিল এবং এটি এনিমেট করেছিল Double Eagle ও TMS Entertainment। এরপর স্প্রিং ২০২০ এ আসে Baki: The Great Raitai Tournament Saga। তৃতীয় কিস্তি Baki Hanma (যা Baki: Son of Ogre নামেও পরিচিত) রিবুট সিরিজকে এগিয়ে নিয়ে যায়, আর Baki Hanma Season 2 শুরু হয় সরাসরি প্রথম সিজনের পর থেকে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
