চেইনড সোলজার (Chained Soldier) অ্যানিমের দ্বিতীয় সিজন নতুন ট্রেইলারের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছে। এই ট্রেইলারে প্রথমবারের মতো মিরা কামিউন্টেন চরিত্রকে দেখা গেছে। তবে তার ভয়েস অ্যাক্টর কে হবেন, সেটা পরে জানানো হবে। অফিসিয়াল ঘোষণা অনুযায়ী দ্বিতীয় সিজনটি মুক্তি পাবে জানুয়ারি ২০২৬-এ।
এই সিজনের পরিচালক মাসাফুমি তামুরা। প্রোডাকশনের দায়িত্বে রয়েছে Passione এবং Hayabusa Film স্টুডিও। সিরিজ কম্পোজিশন করছেন ইয়াসুহিরো নাকানিশি, ক্যারেক্টার ডিজাইন করেছেন কেইয়া নাকানো এবং সঙ্গীত পরিচালনা করেছেন কোটা ইয়ামামোতো।
প্রথম সিজনটি ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হয়ে মোট ১২ এপিসোডে প্রচারিত হয়েছিল। তখন পরিচালনার দায়িত্বে ছিলেন জুনজি নিশিমুরা ও গোরো কুজি, এবং কাজটি করেছিল Seven Arcs স্টুডিও।
উল্লেখ্য, চেইনড সোলজার (Mato Seihei no Slave) অ্যানিমে মূলত তাকাহিরোর লেখা ও ইয়োহেই তাকামুরার আঁকা জনপ্রিয় মাঙ্গার উপর ভিত্তি করে তৈরি।
সুত্র: অফিশিয়াল এক্স
