আইসব্লেড সোর্সারার শ্যাল রুল দ্য ওয়ার্ল্ড (Iceblade Sorcerer Shall Rule the World) অ্যানিমের দ্বিতীয় সিজন ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পেতে যাচ্ছে। নতুন একটি ভিজ্যুয়ালের পাশাপাশি স্টাফ ও কাস্ট সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়েছে। এবার সিক্যুয়েল অ্যানিমেট করছে ZERO-G, যারা সিজন ১ এর Cloud Hearts-এর জায়গা নিয়েছে।
দ্বিতীয় সিজনের পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে আবারও ফিরছেন মাসাহিরো তাকাতা। স্ক্রিপ্ট লেখার কাজে তার সঙ্গে থাকছেন তোমোকো শিনোজুকা ও তাকাহিতো ওনিশি। চরিত্র ডিজাইনার হিসেবে এবার দায়িত্ব নিচ্ছেন মারিকো কাওয়ামোতো, যিনি মাকোতো শিমোজিমার জায়গা নিচ্ছেন। আগের কাস্ট সদস্যরাও নিজেদের চরিত্রে ফিরবেন।
অ্যানিমের প্রথম সিজন ২০২৬ সালের জানুয়ারিতে সম্প্রচার শুরু হয়। বর্তমানে সিরিজটি Crunchyroll এবং Bilibili Global-এ স্ট্রিমিং হচ্ছে।
নানা মিকোশিবার লেখা লাইট নভেলের উপর ভিত্তি করে সিরিজটি প্রথম ২০১৯ সালের অক্টোবর মাসে Shosetsuka ni Naro ওয়েবসাইটে প্রকাশিত হয়। পরে Kodansha এটি অধিগ্রহণ করে এবং ২০২০ সালের জুলাইয়ে রিকো কোরিয়ের ইলাস্ট্রেশনসহ লাইট নভেল হিসেবে প্রকাশ শুরু হয়। এছাড়াও, নোরিহিতো সাসাকির আঁকা মাঙ্গা সংস্করণ ২০২০ সালের জুনে শুরু হয়।
সুত্র: অফিশিয়াল এক্স
