ক্লাসরুম অব দ্য এলিট (Classroom of the Elite) সিজন ৪–এর নতুন ট্রেলার প্রকাশ করা হয়েছে, যেখানে আরও ছয়জন নতুন ভয়েস কাস্টকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এমএফ বুনকো জে অটাম স্কুল ফেস্টিভ্যালের বিশেষ অনুষ্ঠানে নতুন একটি ভিজ্যুয়ালও উন্মোচিত হয়েছে। সিরিজটির চতুর্থ সিজন ২০২৬ সালের এপ্রিলে প্রিমিয়ার হবে এবং ক্রাঞ্চিরোল এটি স্ট্রিম করবে।
স্টুডিও লার্চে আবারও অ্যানিমেশন কাজের দায়িত্ব নিচ্ছে। শোগো কিনুগাসা লিখিত এবং শুনসাকু তোমোসে আঁকা এই লাইট নভেল সিরিজটি এমএফ বুনকো জে ইমপ্রিন্টের অধীনে মিডিয়া ফ্যাক্টরি প্রকাশ করে। এছাড়া ইউইউ ইচিনো আঁকা মাঙ্গা অ্যাডাপ্টেশনটি ২০১৬ সালে মিডিয়া ফ্যাক্টরির মাসিক কমিক অ্যালাইভ ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশ শুরু হয়।
সুত্র: এমএফ বুনকো জে অটাম স্কুল ফেস্টিভ্যাল, অফিশিয়াল টুইটার
