সুসুমু মায়া-র মাঙ্গা সিরিজ “দ্য ফুড ডায়েরি অব মিস মেইড” (The Food Diary of Miss Maid), অবশেষে টিভি অ্যানিমে হিসেবে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে। অ্যানিমেটি মুক্তি পাবে ২০২৬ সালে। এখানে মূল চরিত্রে কণ্ঠ দেবেন কানা ইচিনোসে।
সিরিজটির অ্যানিমেশনের কাজ করছে EMT Squared এবং Magic Bus। পরিচালক হিসেবে থাকছেন রিওসুকে সেনবো। চিত্রনাট্য লিখছেন নাতসুকো তাকাহাশি ও সাএকা ফুজিমোতো, স্যারেক্টার ডিজাইন করছেন চিয়াকি আবে এবং সংগীত পরিচালনায় আছেন কাতসুতোশি কিতাগাওয়া।
মায়া প্রথম এই মাঙ্গাটি প্রকাশ করেছিলেন ২০১৯ সালের ডিসেম্বর মাসে কোডানশার ডিজিটাল প্ল্যাটফর্ম Comic Days-এ। সিরিজটি মোট চারটি খণ্ডে প্রকাশিত হয়েছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
