দ্বিতীয় সিজনের শেষ এপিসোড প্রচারের ঠিক পরেই, দ্য অ্যাপোথেক্যারি ডায়েরিজ (The Apothecary Diaries)-র সিক্যুয়েল অ্যানিমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সিজনের শেষ পর্ব ৪ জুলাই, ২০২৫ তারিখে প্রচারিত হয়েছিল। অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টিজার ভিডিয়ো প্রকাশ করে নতুন প্রোডাকশনের ইঙ্গিত দেওয়া হলেও রিলিজের তারিখের মতো ডিটেইলড ইনফরমেশন এখনও জানানো হয় নি।
দ্য অ্যাপোথেক্যারি ডায়রিজ অ্যানিমেটি পরিচালনা করেছেন নরিহিকো নাগানুমা। টোহো অ্যানিমেশন স্টুডিও এবং ওএলএম সম্মিলিতভাবে অ্যানিমেশনের কাজ করেছে।
অ্যানিমেটি মূলত নাতসু হিয়ুগা-র লাইট নভেল “দ্য অ্যাপোথেক্যারি ডায়রিজ”-এর অ্যানিমে অ্যাডাপটেশন যেটার ইলাস্ট্রেশন করেছেন তোউকো শিনো।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
