ফ্রিরেন: বিয়ন্ড জার্নি’স এন্ড (Frieren: Beyond Journey’s End) অ্যানিমের দ্বিতীয় সিজনের প্রথম অফিসিয়াল টিজার ট্রেলার প্রকাশিত হয়েছে। সিজন ২ এর প্রথম এপিসোড ২০২৬ সালের জানুয়ারিতে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। এর আগে জানুয়ারি ২০২৬-এ দ্বিতীয় সিজনটি আসবে বলে নিশ্চিত করা হয়েছিল। অ্যানিমেশনে কাজ করছে স্টুডিও ম্যাডহাউজ।
এছাড়াও ২ জুলাই, ২০২৫ এ নতুন একটি মিনি-অ্যানিমে এপিসোড প্রকাশিত হয়েছে, যাতে দেখা গেছে ডেনকেন, রিখটার এবং লাভিনে চরিত্রদের।
এই ঘোষণা এসেছে অ্যানিমে এক্সপো ২০২৫-এ, যা ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হচ্ছে। নতুন ট্রেইলারের পাশাপাশি আরও জানানো হয়েছে যে, তোমোয়া কিতাগাওয়া, যিনি প্রথম সিজনের একাধিক পর্বের স্টোরিবোর্ড তৈরি ও পরিচালনা করেছিলেন, তিনিই দ্বিতীয় সিজনের পরিচালনার দায়িত্বে থাকছেন।
প্রথম সিজনটিও ম্যাডহাউজ অ্যানিমেট করা হয়েছিল এবং এটি ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মোট ২৮টি পর্ব প্রচারিত হয়।
এই অ্যানিমেটির মূল গল্প লিখেছেন কানে হিতো ইয়ামাদা এবং চিত্রায়ন করেছেন ৎসুকাসা আবে। মাঙ্গাটি Shogakukan-এর Weekly Shonen Sunday ম্যাগাজিনে এপ্রিল ২০২০ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট, Anime Expo 2025
