গত ১৬ সেপ্টেম্বর, ২০২৪, সোমবার এ অনুষ্ঠিত হয় অ্যানিপ্লেক্স অনলাইন ফেস্ট ২০২৪। ফেস্টটির স্ট্রিম চলাকালীন সময়ে অ্যানিপ্লেক্স ঘোষণা করে তাদের নতুন অরিজিনাল অ্যানিমে মুভি সিরিজ ‘ভার্জিন পাঙ্ক’। মুভিটি প্রথম পর্ব “ক্লকওয়ার্ক গার্ল” মুক্তি পেতে যাচ্ছে ২০২৫ এর সামার সিজনের মাঝে।
প্রথম পর্বটির নামসহ এর টিজার ভিজ্যুয়াল এবং প্রমোশোনাল ভিডিও প্রকাশ করা হয়, যার টাইটেল দেওয়া হয় ‘ক্লকওয়ার্ক গার্ল’। মুভিটি ২০২৫ সালের সামার সিজনের শুরুতে সিনে লিব্রে ইকেবুকুরো এবং ওসাকার থিয়েটার উমেদাতে দেখানো হবে।
সিরিজটি ২০৯৯ সালে উবু নামে এক তরুণ বাউন্টি হান্টারের ঘটনাচক্র অনুসরণ করে তৈরি। মুভি সিরিজটির ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন ‘ইয়াসুওমি উমেতসু’ এবং অ্যানিমেশনের কাজ করবে SHAFT.
