আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: আকিরা তোরিয়ামা – এক কিংবদন্তির ইতি
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
এসকে৮ দ্য ইনফিনিটি এক্সট্রা পার্ট-এর মেইন ট্রেইলার প্রকাশ!

এসকে৮ দ্য ইনফিনিটি এক্সট্রা পার্ট-এর মেইন ট্রেইলার প্রকাশ!

১৯ জানুয়ারি, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
সংবাদ

আকিরা তোরিয়ামা – এক কিংবদন্তির ইতি

By Ajher Mahmud
৯ মার্চ, ২০২৪
Share
আকিরা তোরিয়ামা – এক কিংবদন্তির ইতি
SHARE

ড্রাগন বল-এর স্রষ্টা কিংবদন্তী আকিরা তোরিয়ামা গত ১ মার্চ মার্চ মৃত্যুবরণ করেন। তার বয়স ছিলো ৬৮। ড্রাগন বল সিরিজের অফিসিয়াল টুইটার ৮ মার্চ, ২০২৪ তারিখ এই খবরটি নিশ্চিত করে।

আকিরা তোরিয়ামা অ্যানিমে ও মাঙ্গা ইন্ডাস্ট্রির সবচেয়ে আইকনিক মানুষদের একজন। তোরিয়ামা-র ড্রাগন বল সিরিজ অ্যানিমে ও মাঙ্গাকে গ্লোবালি জনপ্রিয় করতে ব্যাপক ভূমিকা রাখে। ড্রাগন বল সমগ্র অ্যানিমে সাবকালচারের উপর এতটাই প্রভাব ফেলে যে ওয়ান পিস, নারুটো-র মতো জনপ্রিয় শোনেন মাঙ্গা-অ্যানিমে সরাসরি ড্রাগন বল সিরিজ দ্বারা ইনফ্লুয়েন্সড।

আকিরা তোরিয়ামা – এক কিংবদন্তির ইতি
১৯৮৬ সালে জ্যাকি চ্যানের সাথে আকিরা তোরিয়ামা এবং তার স্ত্রী

আকিরা তোরিয়ামা বড় হয়েছিলেন জাপানের গ্রাম্য জীবনের মাঝে। তোরিয়ামা ছিলেন মার্শাল আর্ট ও জ্যাকি চ্যান-এর চরম ভক্ত। তার মাঙ্গাকে তার বাল্যকাল ও মার্শাল আর্টের প্রতি অনুরাগ প্রবলভাবে প্রভাবিত করে। ড্রাগন বল সিরিজ শুরু দিকে অ্যাডভেঞ্চার ও মার্শাল আর্ট ডমিনেটেড। আকিরা তোরিয়ামা তার লেজেন্ডারি সিরিজ ড্রাগন বলের অনুপ্রেরণা নিয়েছিলেন ষোড়শ শতাব্দীর ফোকলোর “Journey to the West” থেকে আর চরিত্র সন গোকু (Son Goku) সরাসরি চাইনিজ ফোকলোরের সান উকং (Sun Wukong) বা Monkey King হতে অনুপ্রাণীত।

আকিরা তোরিয়ামা – এক কিংবদন্তির ইতি

আকিরা তোরিয়ামা মাঙ্গা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন ২৩ বছর বয়সে উইকলি শোনেন জাম্প ম্যাগাজিন আয়োজিত একটি মাঙ্গা প্রতিযোগীতার মাধ্যেম। বিজয়ী হতে না পারলেও তোরিয়ামা নজরে আসেন সেখানে কর্মরত কাজুহিকো তোরিশিমার যিনি পরবর্তীতে তোরিয়ামার জনপ্রিয় মাঙ্গা ড. স্লাম্প ও ড্রাগন বল-এর এডিটর হিসেবে কাজ করেন।

তোরিয়ামার প্রথম জনপ্রিয় মাঙ্গা, ড. স্লাম্প যার সিরিয়ালাইজেশন শুরু হয় ১৯৮০ সাল থেকে। পরবর্তী বছর রিলিজ হয় সিরিজটির অ্যানিমে অ্যাডাপ্টেশন। আকিরা তোরিয়ামার লেজেন্ডারি মাঙ্গা ড্রাগন বল-এর সিরিয়ালাইজেশন শুরু হয় ১৯৮৪ সালে। সিরিজটির অ্যানিমে অ্যাডাপ্টেশন শুরু হয় ১৯৮৬ সাল থেকে। ড্রাগন বল সিরিজটি তোরিয়ামাকে জনপ্রিয় একজন নির্মাতার খ্যাতি এনে দেয়। ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত ব্রডকাস্ট হওয়া সিক্যুয়েল ড্রাগন বল জি (Dragon Ball Z) তোরিয়ামার খ্যাতিকে ছড়িয়ে দেয় বিশ্বময়।

আকিরা তোরিয়ামা – এক কিংবদন্তির ইতি

ড্রাগন বল ইতিহাসের অন্যতম সফল মাঙ্গাগুলোর একটি যা এপর্যন্ত ২৬ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ড্রাগন বল সিরিজটি এপর্যন্ত ৪০টি দেশে অফিসিয়ালি ব্রডকাস্টেড হয়েছে। সিরিজটির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে অসংখ্য গেম। আবার ড্রাগন বল সিরিজ ইন্সপায়ার করেছে ওয়ান পিস, নারুটো, ব্লিচ-এর মত অনেক জনপ্রিয় সিরিজকে। ড্রাগন বল সিরিজের ব্লুপ্রিন্টের উপর গড়ে উঠেছে অ্যানিমের সবচেয়ে সফল জনরা, ব্যাটল শোনেন।

ড্রাগন বল সিরিজের সর্বশেষ ইন্সটলমেন্ট ছিলো ড্রাগন বল সুপার। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ব্রডকাস্ট হওয়া সিরিজটি ড্রাগন বল জি-এর সিক্যুয়েল। সিরিজটির সমাপ্তির বছরই রিলিজ হয় ‘ড্রাগন বল সুপার: ব্রোলি’ মুভি। আকিরা তোরিয়ামা এবং টোয়োটারো-র ড্রাগন বল সুপার মাঙ্গা-‘র চ্যাপ্টার ১০৩ রিলিজ হওয়ার কথা ছিলো চলতি মার্চের ২০ তারিখে।

আকিরা তোরিয়ামা – এক কিংবদন্তির ইতি

আকস্মিক এই মৃত্যুতে আকিরা তোরিয়ামা রেখে গেলেন অসমাপ্ত অনেক কাজ, মৃত্যুর আগে তিনি ড্রাগন বল সুপার-এর মাঙ্গা, নতুন ড্রাগন বল: দাইমা এর মতো বেশকিছু কাজে ব্যস্ত ছিলেন। তার দীর্ঘ ৪৫ বছরের অসাধারণ ক্যারিয়ারের দ্বারা তিনি রেখে গেছেন অসাধারণ কিছু ফিকশন। মাঙ্গাকার ইচ্ছানুসারে পারিবারিকভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

আকিরা তোরিয়ামা অ্যানিমে ও মাঙ্গা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তার অসাধারণ ক্রিয়েশনের মাধ্যমে।

সুত্র: The Japan Times

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ না ফেরার দেশে চলে গেলেন ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামা না ফেরার দেশে চলে গেলেন ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামা
পরবর্তী প্রবন্ধ শীঘ্রই আসছে ডেমন স্লেয়ার অ্যানিমের চতুর্থ সিজন শীঘ্রই আসছে ডেমন স্লেয়ার অ্যানিমের চতুর্থ সিজন
2টি মন্তব্য
  • পিংব্যাকঃ বিরতিতে যাচ্ছে ড্রাগন বল সুপার মাঙ্গা
  • পিংব্যাকঃ অক্টোবরে শুরু হচ্ছে গোকুর নতুন অ্যাডভেঞ্জার "ড্রাগন বল দাইমা"

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up