ওটাকু সাবকালচারের অন্যতম আইকনিক মাঙ্গা এবং অ্যানিমে সিরিজ ‘ওয়ান পিস’ এর ফাইনাল আর্ক শুরুর ইঙ্গিত দেন কিছুদিন আগে সিরিজটির স্রষ্টা এইচিরো ওডা। এরইমধ্যে অ্যানাউন্স করা হয়েছে সিরিজটির রিমেকের। নতুন সিরিজটির টাইটেল “The One Piece”, সিরিজটির অ্যানিমেশনে কাজ করছে অ্যাটাক অন টাইটান, স্পাই ফ্যামিলির মতো জনপ্রিয় অ্যানিমের জন্য বিখ্যাত উইট স্টুডিও। সিরিজটির অফিসিয়াল ব্রডকাস্টার এবং প্রডিউসার হিসেবে থাকছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
নতুন ওয়ান পিস অ্যানিমের কাহিনী শুরু হবে মাঙ্গা ও অরিজিনাল অ্যানিমের মতো “ইস্ট ব্লু সাগা” থেকে। ওয়ান পিস এইচিরো ওডা’র লেজেন্ডারি মাঙ্গা যার সিরিয়ালাইজেশন শুরু হয় ১৯৯৭ সালে, টোয়েই অ্যানিমেশনের হাত ধরে অরিজিনাল ওয়ান পিস অ্যানিমের যাত্রা শুরু হয় ২০০০ সাল থেকে, যা এখনো চলমান এবং বেশকিছুদিন আগে সিরিজটি ১০০০ এপিসোডের মাইলফলক পার করে।
জনপ্রিয় উইট স্টুডিও’র অধীনে ওয়ান পিস’এর নতুন অ্যাডাপ্টেশন, মর্ডান অ্যানিমেশন স্টাইল নিয়ে আশাবাদী ফ্যানরা।

সুত্র: টুইটার (বর্তমান এক্স)
