জনপ্রিয় অ্যানিমে (I Parry Everything)–এর দ্বিতীয় সিজন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি সিরিজটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রথম সিজনটি স্টুডিও OLM-এর প্রযোজনায় নির্মিত হয় এবং এটি ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচারিত হয়। সিরিজটি বর্তমানে HIDIVE প্ল্যাটফর্মে স্ট্রিম হচ্ছে।
প্রথম সিজনের মধ্যে ছিলেন ফুকুয়ামা হিরোশি (পরিচালক), মুরাকোশি শিগেরু (সিরিজ কম্পোজিশন), নোমা চিকাকো (চরিত্র ডিজাইনার), ইকেদা ইউজি ও ওওহাশি তোশিয়াকি (চিফ অ্যানিমেশন ডিরেক্টর), এবং সংগীত পরিচালনায় ছিলেন বউডেমিয়ান ও সাইকি তাতসুহিকো। অ্যানিমেশনের সম্পূর্ণ দায়িত্বে ছিল স্টুডিও OLM।
“I Parry Everything: What Do You Mean I’m the Strongest? I’m Not Even an Adventurer Yet!” লাইট নভেলটি লিখেছেন নবেশিকি এবং এর চিত্রায়ণ করেছেন কাওাগুচি। ২০১৯ সালে এটি প্রথম প্রকাশিত হয় Shosetsuka ni Naro ওয়েবসাইটে, এবং ২০২০ সালে এটি অধিগ্রহণ করে Earth Star Entertainment। নভেলটির মাঙ্গা অ্যাডাপটেশন বর্তমানে চলমান, যা আঁকছেন KRSG এবং প্রকাশিত হচ্ছে Comic Earth Star ম্যাগাজিনে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
