
হাইকিউ!!
ইংরেজি নাম: Haikyu!!
জাপানি নাম: ハイキュー!! (Haikyū!!)
ওবি স্কোর: 0.0%
মাঙ্গা
২০ ফেব্রুয়ারি, ২০১২ – ২০ জুলাই, ২০২০
মাঙ্গার তথ্য
হাইস্কুল ছাত্র শোয়ো হিনাতা টিভিতে কারাসুনো হাইস্কুলের "ন্যাশনালস" খেলা দেখে ভলিবলে মুগ্ধ হয়ে যায়। নিজে খাটো হলেও সে অনুপ্রাণিত হয় কারাসুনোর ছোট কিন্তু প্রতিভাবান খেলোয়াড় "লিটল জায়ান্ট"-এর খেলা দেখে। হিনাতা নিজের স্কুলে ভলিবল ক্লাবে যোগ দিলেও সে ছিল একমাত্র সদস্য। দুই বছর ধরে সে অন্যদের অনুরোধ করে অনুশীলনের সুযোগ তৈরি করে।।তৃতীয় বছরে এক টুর্নামেন্টে সে অংশ নেয় এবং সেখানে প্রতিভাবান সেটার তোবিও কাগেয়ামার দলের কাছে হেরে যায়। কাগেয়ামার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। হিনাতা প্রতিজ্ঞা করে, একদিন কাগেয়ামাকে হারাবেই। কিন্তু হাইস্কুলে উঠে সে দেখে, কাগেয়ামাও কারাসুনোতে ভর্তি হয়েছে। একসময়কার গৌরবময় কারাসুনো এখন পরিচিত "উইংলেস ক্রো" নামে। তবে হিনাতার কৌশল আর কাগেয়ামার প্রতিভা মিলে তারা তৈরি করে একটি দুর্দান্ত জুটি। তারা নিজেদের উন্নত করতে থাকে এবং কারাসুনোর পুরনো সম্মান ফিরে পাওয়ার জন্য যাত্রা শুরু করে। উভয়ের স্বপ্ন একদিন পেশাদার খেলোয়াড় হওয়া, আর তারা একে অপরকে কথা দেয়—একদিন আবার একই কোর্টে খেলবে।
লেখক: হারুইচি ফুরুদতে
অঙ্কনশিল্পী: হারুইচি ফুরুদতে
প্রকাশক: Shueisha
ম্যাগাজিন: Weekly Big Comic Spirits
ইমপ্রিন্ট: Jump Comics
এমএএল রেটিং: 8.86
ডেমোগ্রাফিক: শোনেন
প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি, ২০১২ – ২০ জুলাই, ২০২০
খণ্ড: ৪৫
চ্যাপ্টার: ৪০৭
অবস্থা: শেষ
রিভিউ এবং রেটিং
এই মাঙ্গাগুলিও পছন্দ হতে পারে
সংবাদ এবং ব্লগ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…





