অ্যানিমে উইন্ড ব্রেকার (WIND BREAKER)-এর দ্বিতীয় সিজন সম্প্রচারের পরপরই এর লাইভ-অ্যাকশন মুভি ঘোষণা করা হয়েছে। গতকাল দ্বিতীয় সিজনের শেষ পর্বটি সম্প্রচার হয়।

লাইভ-অ্যাকশন মুভিটি পরিচালনা করবেন কেনতারো হাগিওয়ারা, যিনি এর আগে “Blue Period” লাইভ-অ্যাকশন মুভিও পরিচালনা করেছিলেন। স্ক্রিপ্ট লিখেছেন ইয়োসুকে মাসাইকে এবং প্রযোজক হিসেবে থাকছেন ইয়োশিতাকা কামো। মুভিটি মুক্তি পাবে ডিসেম্বর ২০২৫-এ।
WIND BREAKER মাঙ্গাটি লিখেছেন ও এঁকেছেন সাতোরু নিই, যা ২০২১ সালের জানুয়ারি থেকে কোডানশার ম্যাগাজিন পকেট ওয়েবসাইটে সিরিয়াল আকারে প্রকাশিত হচ্ছে। অ্যানিমে দুটো সিজনের অ্যানিমেশন করেছে স্টুডিও ক্লোভারওয়ার্কস।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
