সনি এবং কাদোকাওয়া কর্পোরেশন আজ ঘোষণা করেছে যে তারা একসাথে একটি স্ট্র্যাটিজিক ক্যাপিটাল এবং বিজনেস জোট গঠনে একমত হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে, সনি ২০২৫ সালের ৭ জানুয়ারি প্রায় ৫০ বিলিয়ন ইয়েন (~৩১৯ মিলিয়ন মার্কিন ডলার)-এর বিনিময়ে কাদোকাওয়ার ১২,০৫৪,১০০টি নতুন শেয়ার কিনে নিবো। এর ফলে, সনি কাদোকাওয়ার সর্ববৃহৎ শেয়ারহোল্ডার হয়ে উঠবে, যা কোম্পানির মোট শেয়ারের প্রায় ১০% (এর আগে ২০২১ সালে ২% কিনে নিয়েছিলো) দখল করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জোটের উদ্দেশ্য হলো “উভয় প্রতিষ্ঠানের আইপি (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি) মূল্য বিশ্বব্যাপী বৃদ্ধি করা এবং একে অপরের সহযোগিতার জন্য পথ প্রশস্ত করা।” এর মধ্যে রয়েছে জয়েন্ট ইনভেস্টমেন্ট, লাইভ-অ্যাকশন মুভি এবং অ্যানিমে প্রডাকশন, সনির মাধ্যমে কাদোকাওয়ার সবকিছুর গ্লোবাল ডিসট্রিবিউশন এবং উভয় প্রতিষ্ঠানের আইপি-র বিশ্বব্যাপী প্রচার করা।
২০২১ সালে সনি ক্রাঞ্চিরোল কিনে নেয় এবং পরে এটিকে ফানিমেশনের সঙ্গে একীভূত করে। ২০২৪ সালের মে মাসে, সনি আনিপ্লেক্স এবং ক্রাঞ্চিরোলের সঙ্গে মিলে অ্যানিমে নির্মাতাদের প্রশিক্ষণের জন্য একটি একাডেমি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে।
সুত্র: প্লেস রিলিজ
