
ড্রাগন বল দাইমা
ইংরেজি নাম: Dragon Ball Daima
জাপানি নাম: ドラゴンボールDaima (Doragon Bōru Daima)
ওবি স্কোর: 80.0%
সিরিজ
১১ অক্টোবর, ২০২৪ - ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সিরিজের তথ্য
মাজিন বু-এর ধ্বংসাত্মক শক্তি থেকে বিশ্বকে রক্ষা করার পর সন গোকু এবং তার সাথিরা শান্তিপূর্ণ বিশ্রামের অপেক্ষায় ছিল। কিন্তু তারা জানতো না, তাদের সেই মহারণ ভিডিও করে দেখেছে এক অশুভ সত্তা গোমাহ, যে নিজেকে ডেমন রেল্মের (অসুর জগতের) নতুন রাজা ঘোষণা করেছে। আগের শাসক দাবুরা মারা যাওয়ার পর সে তৈরি করেছে এক নতুন ভয়ংকর পরিকল্পনা।
গোমাহর পাশে রয়েছে ডেগেসু, যে পূর্ব দিকের কাইওশিনের ছোট ভাই।সে একজন মহাবিশ্বের প্রভু-সদৃশ সত্তা। তার ভাইয়ের শক্তির প্রতি ঈর্ষান্বিত হয়ে, ডেগেসু গোমাহর সঙ্গে হাত মিলিয়ে পৃথিবীর ড্রাগন বলগুলো চুরি করে এবং ভবিষ্যতের সম্ভাব্য যোদ্ধাদের আগেভাগেই পরাজিত করতে চায়। কিংবদন্তি ড্রাগন শেনরনের শক্তি ব্যবহার করে, গোমাহ ইচ্ছা করে গোকু ও তার বন্ধুদের শিশুতে পরিণত করে—তাদের সেই অপরিসীম শক্তি কেড়ে নিতে যেটা দিয়ে তারা বু-কে হারিয়েছিল। এরপর পৃথিবীর দেবতা ডেন্ডেকে অপহরণ করে সে।
কিন্তু গোকু তার নতুন শিশুরূপকে বাধা হতে দেয় না। বরং সে এই ছোট শরীরকে দক্ষভাবে রপ্ত করে ঠিক প্রাপ্তবয়স্ক অবস্থার মতো লড়ার জন্য প্রস্তুত হয়। তার সঙ্গে যোগ দেয় কাইওশিন এবং গ্লোরিও নামের এক রহস্যময়, বিদ্রোহী স্বভাবের ডেমন। তারা একসাথে রওনা হয় ডেমন রিয়ামের দিকে—ডেন্ডেকে উদ্ধার করতে এবং গোকু ও তার বন্ধুদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার মিশনে।
স্রষ্টা: আকিরা তোরিয়ামা
পরিচালক: আয়া কোমাকি, ইয়োশিতাকা ইয়াশিমা
লেখক: আকিরা তোরিয়ামা
ব্যাপ্তিকাল: ২৪ মিনিট (গড়ে প্রতি এপিসোড)
প্রচারকাল: ১১ অক্টোবর, ২০২৪ - ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সিজন: ফল ২০২৪
প্রযোজনা: Toei Animation
পরিবেশক: Fuji TV
রেটিং: TV-Y
আইএমডিবি রেটিং: 8.2
মোট এপিসোড: ২০টি
অবস্থা: শেষ
রিভিউ এবং রেটিং
ট্রেইলার
সংবাদ এবং ব্লগ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…






