‘ব্লিচ: থাউজ্যান্ড-ইয়ার ব্লাড ওয়ার’ নামের অ্যানিমে সিরিজ পার্ট ৩ নিয়ে ফিরে আসছে আগামি বছর অর্থাৎ ২০২৪ সালে। এর প্রস্তুত হিসাবে প্রকাশিত হলো প্রথম ট্রেলারের! যদিও ঠিক কবে প্রকাশ পেতে চলেছে তা এখনও জানানও হয় নি, তবে সামার সিজনে আসবে বলে জানা গেছে।
‘ব্লিচ: থাউজ্যান্ড-ইয়ার ব্লাড ওয়ার’ অ্যানিমে সিরিজটি শুরু হয়েছেলো কয়েক বছর আগে Tite Kubo এর বিখ্যাত ‘ব্লিচ’ মাঙ্গা সিরিজের দীর্ঘ প্রতীক্ষিত ফাইনাল আর্কের কাহিনি নিয়ে। ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয় সিরিজটি এই সামার সিজনের শুরুতে পার্ট ২ এর প্রকাশ হবার সাথে পার্ট ৩ এর জন্য হাইপ তৈরি করে রেখে গিয়েছিলো।
ব্লিচ: থাউজ্যান্ড-ইয়ার ব্লাড ওয়ার পার্ট ৩ – দ্য কনফ্লিক্ট দ্বিতীয় পর্বের পর্ব শেষ হওয়ার পরে খুব দ্রুতই জানা দেয়া হয়েছিলো যে চতুর্থ পার্ট আসছে ২০২৪ সালে। এবার নতুন ট্রেইলারে প্রথম এপিসোডের কিছু অংশ দেখতে পাওয়া গেলো। দ্য কনফ্লিক্ট এর প্রথম ট্রেইলার প্রকাশ করা হয়েছে গত সপ্তাহান্তে শুয়েশার জাম্প ফেস্টা ২০২৪ সম্মেলনে।
সুত্র: টুইটার (বর্তমানে এক্স)
