বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত Dhaka POP & Cosplay Fest। ২০২২ সালে যাত্রা শুরু করা এই আয়োজনের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে। প্রায় দুই বছর পর আবারও ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় এই পপ কালচার উৎসব।
আগামী ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে অবস্থিত Tokyo Square Convention Center-এ অনুষ্ঠিত হবে ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬ (Dhaka POP & Cosplay Fest 2026)। আয়োজন করছে Eventors BD।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনজুড়ে দর্শনার্থীদের জন্য থাকছে কসপ্লে, অ্যানিমে ও পপ কালচারভিত্তিক নানা আয়োজন, মঞ্চ পরিবেশনা, প্রতিযোগিতা, বিনোদন এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর সুযোগ। প্রতিযোগিতাগুলোর বিস্তারিত এবং পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে।
ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে। যারা টিকিট কেনার সময় ডিসকাউন্ট নিতে চান, তারা “OTAKU10” প্রোমো কোড ব্যবহার করলে ১০ শতাংশ ছাড় পাবেন।
টিকিট কেনার লিংক: https://quicket.me/events/dhaka-pop-cosplay-fest
এদিকে, Otaku Bangla-এর পক্ষ থেকেও কমিউনিটির সদস্যদের জন্য থাকছে বিশেষ চমক। খুব শিগগিরই আমাদের পেজে শুরু হবে Dhaka POP & Cosplay Fest 2026-এর দুটি টিকিটের গিভঅ্যাওয়ে, যেখানে অংশ নিয়ে বিনামূল্যে উৎসবে যোগ দেওয়ার সুযোগ পাবেন দুইজন সৌভাগ্যবান বিজয়ী।
Otaku Bangla এ বছরের Dhaka POP & Cosplay Fest 2026-এর কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। উৎসবের সর্বশেষ আপডেট, গিভঅ্যাওয়ে এবং অন্যান্য তথ্য জানতে Otaku Bangla-এর ফেসবুক পেইজে নজর রাখুন।
