আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
ব্লু লক সিজন ২ এর নতুন ট্রেইলার প্রকাশ!

ব্লু লক সিজন ২ এর নতুন ট্রেইলার প্রকাশ!

১৯ সেপ্টেম্বর, ২০২৪
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্ট

হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা

By Tanvir Rana Rabbi
২০ জুন, ২০২৬
Share
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
© Musber Ahmed Sadman/Otaku Bangla
SHARE

হ্যারি পটার ভক্তদের জন্য আয়োজিত ‘A Day at Hogwarts – Dhaka 2026’ ইভেন্টটি অনুষ্ঠিত হয়ে যায় গতকাল অর্থাৎ ১৯ জুন, ২০২৫ ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল ৫-এ, ইভেন্ট স্টেশনে। একদিনের এই বিশেষ আয়োজন রাজধানীর পটারহেডদের জন্য নিয়ে আসে হগওয়ার্টসের জাদুময় পরিবেশ, যেখানে দিনভর ছিল নানা প্রতিযোগিতা, প্রদর্শনী, বিনোদনমূলক আয়োজন এবং ভক্তদের মিলনমেলা।

হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
Image Credit: Musber Ahmed Sadman/Otaku Bangla

ইভেন্ট ভেন্যুতে প্রবেশের পর থেকেই দর্শনার্থীরা হগওয়ার্টস-অনুপ্রাণিত সাজসজ্জা, থিমভিত্তিক স্টল এবং জনপ্রিয় হ্যারি পটার জগতের বিভিন্ন এলিমেন্টের উপস্থিতি দেখতে পান দর্শনার্থীরা। দিনজুড়ে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পাশাপাশি বিভিন্ন বিক্রয় ও প্রদর্শনী স্টলেও ছিল ব্যাপক আগ্রহ, যেখানে হ্যারি পটারভিত্তিক মার্চেন্ডাইজ, অ্যাকশন ফিগার, কালেক্টবেলস এবং অন্যান্য থিমযুক্ত পণ্য পাওয়া যায়।

অনুষ্ঠানের সূচিতে ছিল কুইডিচ টুর্নামেন্ট, স্পেল ডুয়েল প্রতিযোগিতা, হ্যারি পটার রোলপ্লে, ম্যাজিক শো, কমেডি শো, হিপহপ পারফরম্যান্স, ইউল বল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাশাপাশি হাউস সোর্টিং, পোটিয়ন মেকিং, ফর্চুন টেলিং, ওয়ান্ড থ্রোয়িং গেম, আর্ট ও মিম প্রতিযোগিতা, গল্প ও তত্ত্বভিত্তিক প্রতিযোগিতা, হ্যারি পটার ইউএনও এবং কসপ্লে প্রতিযোগিতাও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।

ভেন্যুর বিভিন্ন অংশে তৈরি করা হয়েছিল ফটোজোন, যেখানে দর্শনার্থীরা গ্রেট হল, প্ল্যাটফর্ম ৯¾ এবং পরিচিত চরিত্রভিত্তিক সাজসজ্জার সঙ্গে ছবি তোলার সুযোগ পান। পাশাপাশি ছিল বাটারবিয়ারসহ বিভিন্ন থিমযুক্ত খাবারের ব্যবস্থা।

হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা
হগওয়ার্টসের জাদুময় আবহে মাতলো ঢাকার পটারহেডরা

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বেশ কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, আয়োজনটি নিয়ে তারা সন্তুষ্ট। অনেকেই জানান, বাংলাদেশে হ্যারি পটারভিত্তিক এমন বড় পরিসরের ফ্যান ইভেন্ট আরও নিয়মিত হওয়া উচিত। তাদের মতে, ইভেন্টের পরিবেশ, সাজসজ্জা, কার্যক্রম এবং ভক্তদের অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিল।

সব মিলিয়ে ‘A Day at Hogwarts – Dhaka 2026’ ছিল দেশের হ্যারি পটার ভক্তদের জন্য একটি উপভোগ্য ও স্মরণীয় আয়োজন, যেখানে একদিনের জন্য হলেও অংশগ্রহণকারীরা নিজেদের প্রিয় জাদুর জগতের কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, এই আয়োজনের কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল ওটাকু বাংলা।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬' ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’
পরবর্তী প্রবন্ধ গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
সংবাদঅ্যানিমে

“তাকোপি’স অরিজিনাল সিন” পাচ্ছে অ্যানিমে মুভি, প্রকাশ পেল ট্রেইলার

“তাকোপি'স অরিজিনাল সিন” পাচ্ছে অ্যানিমে মুভি, প্রকাশ পেল ট্রেইলার

জনপ্রিয় অ্যানিমে তাকোপির অরিজিনাল সিন (Takopi’s Original Sin) নতুন একটি মুভি ঘোষণা করেছে, যার নাম Takopi’s Original Sin -Thank You, See You Tomorrow-। এই মুভিতে অ্যানিমে সিরিজের সব ৬টি এপিসোড…

২৩ মে, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up