আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: ১০ বছর পূর্তি উদ্‌যাপন নিয়ে ফিরছে ‘অ্যানিমেকন ঢাকা ২০২৬’
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
৫ সেন্টিমিটারস পার সেকেন্ড লাইভ-অ্যাকশন মুভির প্রথম টিজার প্রকাশ

৫ সেন্টিমিটারস পার সেকেন্ড লাইভ-অ্যাকশন মুভির প্রথম টিজার প্রকাশ

১৩ জুন, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্ট

১০ বছর পূর্তি উদ্‌যাপন নিয়ে ফিরছে ‘অ্যানিমেকন ঢাকা ২০২৬’

By Mush Bear
১৪ এপ্রিল, ২০২৬
Share
১০ বছর পূর্তি উদ্‌যাপন নিয়ে ফিরছে 'অ্যানিমেকন ঢাকা ২০২৬'
© AnimeCon Dhaka
SHARE

বাংলাদেশের অ্যানিমে ও পপ-কালচার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় ইভেন্ট অ্যানিমেকন ঢাকা (AnimeCon Dhaka)। আগামী ১৭ এপ্রিল, ২০২৬ ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জমকালো আসর ‘অ্যানিমেকন ঢাকা ২০২৬ – তাসোগারে (AnimeCon Dhaka 2026 – Tasogare)’।

এবারের আয়োজনের মূল আকর্ষণ হলো এর ১০ বছর পূর্তি উদ্‌যাপন। ২০১৬ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছিল অ্যানিমেকন। কাকতালীয়ভাবে এ বছরই বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যানিমে মুভি ‘Your Name’-এরও ১০ বছর পূর্তি হচ্ছে। তাই এবারের ইভেন্টের থিম সাজানো হয়েছে অ্যানিমেকন এবং ‘Your Name’-এর যৌথ উদযাপনের আদলে। ইভেন্টের নামের সাথে যুক্ত ‘তাসোগারে’ (Tasogare) শব্দটি সেই বিশেষ আবহই তুলে ধরছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে অলি শাহরিয়ার হাসান এবং ইভেন্ট ডিরেক্টর আরহাম ও দিয়া জানান, সারা দেশের অ্যানিমেপ্রেমী বা ‘ওটাকু’ (Otaku) সম্প্রদায়ের জন্য একটি বড় পরিসরের অফলাইন মিলনমেলার সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। অনলাইনে অ্যানিমে, চরিত্র বা কাহিনী নিয়ে ভক্তদের নিয়মিত আলোচনা হলেও, সবার সাথে সরাসরি দেখা ও আড্ডার সুযোগ করে দিতেই এই আয়োজন। পূর্বের অভিজ্ঞতা থেকে আয়োজকরা প্রত্যাশা করছেন, এবারের ইভেন্টে ১,০০০ থেকে ১,৫০০ দর্শনার্থীর সমাগম ঘটবে।

দিনব্যাপী আয়োজনে যা যা থাকছে

অংশগ্রহণকারীদের জন্য ইভেন্টজুড়ে থাকছে অনস্টেজ এবং অফস্টেজ নানা আকর্ষণীয় সেগমেন্ট। পাশাপাশি জাপানি সংস্কৃতির আদলে করা হবে থিম্যাটিক ডেকোরেশন।

অনস্টেজ সেগমেন্ট: কসপ্লে প্রতিযোগিতা (Cosplay competition), কারাওকে, ড্যান্স কম্পিটিশন, অ্যানিমে স্ক্রিনপ্লে এবং অ্যানিমে মিউজিক ভিডিও প্লে।

অফস্টেজ সেগমেন্ট: অফলাইন ফ্যানআর্ট কনটেস্ট, কঞ্জি (Kanji), ক্যালিগ্রাফি, অ্যানিমে কুইজ এবং মিম কনটেস্ট।

ঐতিহ্যবাহী জাপানি গেমস: থাকছে গোল্ডফিশ স্কুপিং, ইয়োইয়ো বেলুন ফিশিং এবং সুপার বল স্কুপের মতো মজাদার গেম।

সমাপনী আয়োজন: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী এবং শেষে জমকালো ডিজে পার্টি।

​এছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন মার্চেন্ডাইজ স্টল এবং বিশেষ উপহার সামগ্রী।​

একনজরে ইভেন্টের বিস্তারিত:

  • তারিখ: ১৭ এপ্রিল ২০২৬
  • সময়: দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
  • ভেন্যু: মহল কনভেনশন হল, নর্থ কোর্ট, যমুনা ফিউচার পার্ক, কুড়িল প্রগতি সরণি, ঢাকা – ১২২৯।
  • টিকিট মূল্য: ১৫ বা ১৬ এপ্রিল পর্যন্ত টিকিটের দাম পড়বে ৪০০ টাকা। এরপর বা অন-স্পট টিকিটের দাম হবে ৫০০ টাকা।
  • টিকিট লিঙ্ক: টিকিট কিনতে পারবেন এই লিঙ্কে গিয়ে।

অ্যানিমে ও পপ-কালচার ভক্তদের জন্য দিনব্যাপী এই উৎসব হতে যাচ্ছে এক দারুণ অভিজ্ঞতা। টিকিট সংগ্রহ এবং ইভেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য অ্যানিমেকন ঢাকার অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইভেন্ট লিংকে পাওয়া যাবে।

এবারের আয়োজনে অনলাইন কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত থাকছে ওটাকু বাংলা।

    Share This Article
    ফেইসবুক লিংক কপি করুন
    পূর্ববর্তী প্রবন্ধ নতুন রূপে, নতুন চমক নিয়ে ফিরছে 'অ্যানিমিট কার্নিভাল' নতুন রূপে, নতুন চমক নিয়ে ফিরছে ‘অ্যানিমিট কার্নিভাল’
    পরবর্তী প্রবন্ধ অ্যানিমে অ্যাডাপ্টেশন পাচ্ছে "দ্য ওয়ার্ল্ড’স স্ট্রংগেস্ট উইচ" অ্যানিমে অ্যাডাপ্টেশন পাচ্ছে “দ্য ওয়ার্ল্ড’স স্ট্রংগেস্ট উইচ”
    মন্তব্য নেই

    মন্তব্য করুন জবাব বাতিল

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    সর্বাধিক জনপ্রিয়

    গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

    জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

    ২৪ জুন, ২০২৬

    বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

    বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

    ১৭ জুলাই, ২০২৬

    দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

    বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

    ২৪ জুলাই, ২০২৬

    প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

    দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

    ১২ আগস্ট, ২০২৬

    দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

    ​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

    ১৫ সেপ্টেম্বর, ২০২৬
    ফেইসবুকLike
    এক্সFollow
    পিন্টারেস্টPin
    ইন্সটাগ্রামFollow
    সংবাদঅ্যানিমে

    অক্টোবরে সিজন ২ নিয়ে ফিরছে ‘আইসব্লেড সোর্সারার’ অ্যানিমে

    অক্টোবরে সিজন ২ নিয়ে ফিরছে 'আইসব্লেড সোর্সারার' অ্যানিমে

    আইসব্লেড সোর্সারার শ্যাল রুল দ্য ওয়ার্ল্ড (Iceblade Sorcerer Shall Rule the World) অ্যানিমের দ্বিতীয় সিজন ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পেতে যাচ্ছে। নতুন একটি ভিজ্যুয়ালের পাশাপাশি স্টাফ ও কাস্ট সম্পর্কেও…

    ২২ মে, ২০২৬

    এগুলিও দেখতে পারেন

    গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
    সংবাদঅ্যানিমে

    গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

    ২৪ জুন, ২০২৬
    বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
    সংবাদইভেন্ট

    বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

    ১৭ জুলাই, ২০২৬
    দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
    সংবাদইভেন্ট

    দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

    ১৫ সেপ্টেম্বর, ২০২৬
    দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
    সংবাদইভেন্ট

    দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

    ২৪ জুলাই, ২০২৬
    otakubangla-logo

    ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

    প্রয়োজনীয় লিঙ্ক

    • অ্যাড রিকোয়েস্ট
    • আমাদের টিম
    • যুক্ত হোন আমাদের সাথে
    • আমাদের কথা
    • প্রাইভেসি পলিসি
    • টার্মস অব ইউজ
    বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
    Follow US
    © 2023 – 2026 ওটাকু বাংলা।
    • অ্যাড রিকোয়েস্ট
    • আমাদের টিম
    • যুক্ত হোন আমাদের সাথে
    • আমাদের কথা
    • প্রাইভেসি পলিসি
    • টার্মস অব ইউজ
    Welcome Back!

    Sign in to your account

    Username or Email Address
    Password

    Lost your password?

    Not a member? Sign Up