আগে ঘোষিত আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিংস ইন রাশিয়ান (Alya Sometimes Hides Her Feelings in Russian) বা রোশিদেরে (Roshidere) সিজন ২ এর সম্প্রচার তারিখ ২০২৬ থেকে পিছিয়ে ২০২৭ করা হয়েছে। স্টাফরা জানিয়েছেন, অ্যানিমের মান আরও উন্নত করার জন্যই এই বিলম্ব। নির্ধারিত সময়ে মুক্তির অপেক্ষায় থাকা ভক্তদের কাছে তারা দুঃখ প্রকাশ করেছেন।
প্রথম সিজনের অ্যানিমেশনের কাজ করেছে Doga Kobo। পরিচালক ও স্ক্রিপ্টরাইটার ছিলেন Ryota Ito। ক্যারেক্টার ডিজাইন করেন Yuhei Murota, যিনি প্রধান অ্যানিমেশন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সংগীত পরিচালনা করেছেন Hiroaki Tsutsumi।
এই অ্যানিমে সিরিজটি SunSunSun-এর লেখা লাইট নভেলের উপর ভিত্তি করে তৈরি, যেখানে চিত্রাঙ্কন করেছেন Momoco। পাশাপাশি Saho Tenamachi-এর আঁকা একটি মাঙ্গা সংস্করণও রয়েছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
