গত বছরের শেষের দিকে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গিয়েছিল বহুল প্রতীক্ষিত ‘অ্যানিমিট কার্নিভাল’। তবে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই গ্রীষ্মে ইভেন্টটি পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনের নতুন নামকরণ করা হয়েছে “AniMeet Carnival: Renewed Spirit“।
এবার ঢাকার ধানমন্ডি (সায়েন্সল্যাব)-তে অবস্থিত ম্যারিয়ট কনভেনশন সেন্টারে আগামী ১৩ জুন, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইভেন্টটি। ইভেন্টের আয়োজকদের লক্ষ্য একটি ইউনিক এবং আনফরগেটেবল অ্যানিমে-থিমড অ্যানিমে ইভেন্ট উপহার দেওয়া, যেখানে কমিউনিটির সবার জন্য থাকবে সারাদিনব্যাপী বিনোদনের নানা আয়োজন। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিকল্পিত এই আয়োজনে আনুমানিক ১০০০ থেকে ১৫০০ জনের বিশাল অডিয়েন্সের পার্টিসিপেশনের প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজক দল ‘Apex Ascent’-এর সাথে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ইয়ুথ-বেসড কসপ্লে কমিউনিটি “BOLD BOISTEROUS COSPLAYERS”। স্থগিত হওয়া সময়টিকে ‘অচল সময়’ হিসেবে না দেখে, আয়োজকরা এই অতিরিক্ত সময় কাজে লাগিয়ে ইভেন্টের প্রতিটি দিককে আরও উন্নত ও আকর্ষণীয় করে তুলেছেন।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় গেট খোলা থাকবে। স্টেজ সেগমেন্ট শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।
স্টেজ মাতাতে থাকছে যেসব আয়োজন
অ্যানিমিট কার্নিভালের এবারের অন-স্টেজ সেগমেন্টগুলো হবে আরও জমজমাট। ওটাকু বাংলা-কে দেয়া সাক্ষাৎকারে আয়োজন দল জানায়:
অনুষ্ঠানের শুরুতেই থাকছে একটি লাইভ অ্যানিমে মিউজিক পারফরম্যান্স, যেখানে একটি ব্যান্ডের সাথে কোলাবরেশন করে জনপ্রিয় অ্যানিমে গানগুলো রিক্রিয়েট করা হবে।
আকর্ষণীয় কসপ্লে কম্পিটিশন এবং দর্শকদের সাথে ইন্টারঅ্যাকটিভ স্টেজ সেগমেন্ট থাকবে। যেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রিয় চরিত্রের কসপ্লে পারফর্ম করবেন। বিজয়ীদের জন্য রয়েছে প্রাইজ পুল।
কসপ্লে কম্পিটিশনের পর স্টেজের নীরবতা কাটাতে ‘Voices of Backyard’-এর সাথে যৌথভাবে এক্সক্লুসিভ অ্যানিমে স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
স্টেজে একটি স্পেশাল গেমিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যা পরিচালনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের এক অতি-পরিচিত গেমিং কমিউনিটি।
সবশেষে তরুণদের উন্মাদনা বাড়িয়ে দিতে থাকছে জমকালো ডিজে পার্টি।
অফ-স্টেজ গেমস ও আকর্ষণ
অফ-স্টেজ সেগমেন্টগুলো সাজানো হয়েছে দারুণ সব ক্রিয়েটিভ গেমস দিয়ে:
অ্যালিস ইন বর্ডারল্যান্ড চ্যালেঞ্জ: এই মিস্ট্রি ইভেন্টে অংশগ্রহণকারীদের চারজনের একটি করে দল গঠন করতে হবে। গেমটির ক্যাটাগরিগুলো তাসের চারটি চিহ্নের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে— স্পেড (শারীরিক সক্ষমতা), ক্লাব (টিমওয়ার্ক), ডায়মন্ড (বুদ্ধিমত্তা) এবং হার্ট (সাইকোলজি বা মানুষের বিশ্বাসের পরীক্ষা)।
ফুকুওয়ারাই (Fukuwarai): এটি একটি মজাদার জাপানিজ ফেস-পাজল গেম, যেখানে চোখ বেঁধে অ্যানিমে ক্যারেক্টারের মুখে সঠিক অঙ্গ বসাতে হয়।
এছাড়া থাকছে মেনকো (অ্যানিমে ক্যারেক্টার দিয়ে ডাকজি গেম), পাঞ্চিং মেশিন এবং নার্ফ শুটিং গেম।
দর্শকদের জন্য আরও থাকছে অ্যানিমে আর্ট এক্সিবিশন, মিম এক্সিবিশন, পোকেমন ট্রেডিং কার্ড অকশন এবং ব্লেডব্লেড ব্যাটল টুর্নামেন্ট।
ইভেন্টের স্টেজ শিডিউল অনুযায়ী, দুপুর ১২:৩০টায় উদ্বোধনী পর্বের পর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত হবে মূল কসপ্লে প্রতিযোগিতা। সন্ধ্যা ৭টায় শুরু হবে অ্যানিমে স্ক্রিনিং, আর রাত ৮:৩০টায় ডিজে পার্টির মাধ্যমে শেষ হবে দিনের আয়োজন।
আয়োজকদের মতে, এটি কেবল একটি কনভেনশন নয়, বরং বাংলাদেশের তরুণদের সৃজনশীলতা, অ্যানিমে ও পপ কালচারের এক বিশাল উৎসব। যেখানে ভক্তরা একত্রিত হবেন এবং তৈরি হবে নতুন সব স্মৃতি।
টিকিট সংগ্রহ
ইভেন্টের টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। অংশগ্রহণকারীরা নিচের লিংক থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন:
টিকিট লিংক: https://tickify.live/event/animeet-carnival-renewed-spirit/
ইভেন্টে ওটাকু বাংলা কভারেজ পার্টনার হিসাবে যুক্ত থাকবে।
