আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: অ্যানিমিট কার্নিভাল স্থগিত, নতুন স্বপ্ন নিয়ে ফিরছে ২০২৬-এ
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
নেটফ্লিক্সে আসছে নতুন ওয়ান পিস রিমেক

নেটফ্লিক্সে আসছে নতুন ওয়ান পিস রিমেক

১৩ মে, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্টসংবাদ

অ্যানিমিট কার্নিভাল স্থগিত, নতুন স্বপ্ন নিয়ে ফিরছে ২০২৬-এ

By Tanvir Rana Rabbi
২৬ অক্টোবর, ২০২৫
Share
অ্যানিমিট কার্নিভাল স্থগিত, নতুন স্বপ্ন নিয়ে ফিরছে ২০২৬-এ
© AniMeet Carnival
SHARE

বাংলাদেশের তরুণ অ্যানিমে ও পপ কালচার কমিউনিটির মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হতে চলেছিলো এবছর নভেম্বরের শেষ সপ্তাহে। বহুল প্রতীক্ষিত “APEX ASCENT Presents: ANIMEET CARNIVAL” অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ নভেম্বর ২০২৫-এ, রাজধানীর পিএসসি কনভেনশন হলে। কিন্তু আয়োজক দল এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানায়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইভেন্টটি আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল, ২০২৬।

অ্যানিমিট কার্নিভাল স্থগিত, নতুন স্বপ্ন নিয়ে ফিরছে ২০২৬-এ
পুরোনো পোস্টার। © AniMeet Carnival

অ্যানিমিট টিম তাদের অফিসিয়াল বার্তায় জানায়, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী বড় আকারের জনসমাগম এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার পরিস্থিতিতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

এই সিদ্ধান্তটি আয়োজকদের জন্য যেমন কঠিন ছিল, তেমনি ভক্তদের জন্যও হতাশাজনক। তবে আয়োজকরা জানিয়েছেন, এই সময়টিকে তারা ‘অচল সময়’ হিসেবে নয় বরং ‘উন্নয়ন ও প্রস্তুতির সময়’ হিসেবে দেখছেন। তারা একে একটি এমন সুযোগ হিসেবে দেখছেন যেখানে তারা ইভেন্টটিকে আরও বড়, আকর্ষণীয় ও নিরাপদ করে তুলতে পারবেন।

এ ব্যাপারে আমরা কথা বলেছি অ্যানিমিট কার্নিভাল-এর আয়োজক নামির আল-কাইজেনের সাথে। তিনি আমাদের সাথে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন।

প্রেরণা ও শুরু

অ্যানিমিট কার্নিভালের জন্ম এক প্রকার সাংস্কৃতিক অনুপ্রেরণার মধ্য দিয়ে। ২০২৩ সালে আয়োজিত “পপ-আপ ফেস্ট” নামের একটি ছোট ইভেন্ট থেকেই এই ধারণার সূচনা। তখন এটি ছিল সীমিত টিকিট, স্বল্প কোলাহল এবং সহজলভ্যতার একটি সাদামাটা আয়োজন, যেখানে মানুষ নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করতে পেরেছিল। সেই ফেস্টিভ্যালের সাফল্য থেকেই তৈরি হয় “অ্যানিমিট কার্নিভাল”-এর ভিত্তি, একটি এমন আয়োজন, যা হবে সাশ্রয়ী, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর। আয়োজকদের মতে, “ তাদের একটি টিকিট কেবল প্রবেশের মাধ্যম নয়, বরং হবে এটি স্মৃতির অংশ, একটি স্যুভেনির।”

পরিকল্পনা, স্বপ্ন ও বিশেষত্ব

অ্যানিমিট কার্নিভাল পরিকল্পিত হয়েছিল প্রায় এক হাজার দর্শককে কেন্দ্র করে। ইভেন্টে থাকত অ্যানিমে স্ক্রিনিং, গেমিং সেগমেন্ট, ইন্টারঅ্যাকটিভ স্টেজ পারফর্মেন্স, এবং কসপ্লে প্রতিযোগিতা। সাথে দর্শকদের মধ্য থেকে এলোমেলোভাবে স্টেজে ডেকে কুইজ ও মজার ইন্টারঅ্যাকশন আয়োজনের পরিকল্পনা ছিল।

‘Voices of Backyard’ নামের ভয়েস অ্যাক্টিং কমিউনিটি তাদের ডাব করা কনটেন্ট প্রদর্শন করতো এই অনুষ্ঠানের অ্যানিমে স্ক্রিনিং হিসেবে। আর এটি এমন একটি বিশেষ আয়োজন ছিলো, যা তারা শুধুমাত্র এই ইভেন্টের জন্যই এক্সক্লুসিভভাবে উন্মোচন করতে যাচ্ছিলো।

মার্চেন্ডাইজ স্টলগুলোকেও রাখা হয়েছিল বিশেষভাবে আকর্ষণীয়। অংশগ্রহণকারীরা শুধু টিকিট দেখিয়েই নির্দিষ্ট স্টল থেকে গিফট রিডিম করতে পারতেন। এতে দর্শকদের আনন্দ যেমন বাড়ত, তেমনি স্থানীয় ক্রিয়েটর ও বিক্রেতারাও তাদের ব্র্যান্ড প্রচারের সুযোগ পেতেন।

ডেকোরেশন, লাইটিং, মিউজিক এবং সামগ্রিক পরিবেশের জন্যও দলটি প্রস্তুতি নিচ্ছিল একদম নতুনভাবে। আয়োজকদের পরিকল্পনা ছিল এমন একটি থিম তৈরির, যা বাংলাদেশের অন্য কোনো অ্যানিমে ইভেন্টে দেখা যায়নি।

অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ

তবে যতই পরিকল্পনা এগিয়ে যাচ্ছিল, ততই স্পষ্ট হচ্ছিল কিছু অনিশ্চয়তার ছায়া। নভেম্বর বা ডিসেম্বরের সময়সূচি থাকা সত্ত্বেও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে। পুলিশ পারমিটের জটিলতা, ভেন্যু সংক্রান্ত অনুমতি, এমনকি কয়েকটি সম্ভাব্য স্পনসরও নিরাপত্তাজনিত কারণে পিছু হটে যায়। ফলে আয়োজক দল বাধ্য হয় ইভেন্টটি স্থগিত করতে।

অ্যানিমিট কার্নিভাল স্থগিত, নতুন স্বপ্ন নিয়ে ফিরছে ২০২৬-এ
© Bangladesh Police

তবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মানবিক এক দৃষ্টিভঙ্গি। আয়োজকদের অফিসিয়াল বার্তায় বলা হয়, “একটি ইভেন্ট যেকোনো সময় আয়োজন করা যায়, কিন্তু একটি জীবন, একবার হারালে তা আর ফিরে আসে না। আমরা আয়োজন করবই, ইন শা আল্লাহ, তবে মানুষের নিরাপত্তার সঙ্গে কোনো আপস নয়।”

নতুন সময়, নতুন পরিকল্পনা

অ্যানিমিট কার্নিভাল এখন ফিরছে ২০২৬ সালের এপ্রিল মাসে আর এই সময়টিকে আয়োজকরা কাজে লাগাতে চাচ্ছেন ইভেন্টের নতুন রূপদানে। তারা জানিয়েছেন, থিমে আসবে পরিবর্তন, বাড়বে কসপ্লে পুরস্কারের পরিধি, এবং মার্কেটিং বাজেটও বৃদ্ধি পাবে।

আয়োজকরা আরও জানান, যারা ইতিমধ্যেই টিকিট কিনেছেন, তাদের টাকা রিফান্ড করা হবে এবং ভবিষ্যৎ ইভেন্টের জন্য তাদেরকে রিওয়ার্ড প্রদান করা হবে (ডিসকাউন্ট স্বরূপ)। এটি তাদের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও আস্থার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।

অ্যানিমিট কার্নিভালের এক প্রধান সংগঠক বলেন, “আমরা চাই, প্রতিটি দর্শক যেন এই ইভেন্ট থেকে একটি ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরে। আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারকে ঘিরে তরুণরা নিজেদের খুঁজে পাবে এবং যখনই অ্যানিমিট নামটি শোনা যাবে, তারা অংশ নিতে আগ্রহী হবে।”

নভেম্বরের শীতল হাওয়ায় যে উৎসবের সুর বেজে ওঠার কথা ছিল, তা আপাতত থেমে গেছে সময়ের প্রয়োজনে। তবে স্থগিত মানে শেষ নয় বরং এটি এক নতুন শুরু। আয়োজক দলের আশা, আগামী এপ্রিলের অ্যানিমিট কার্নিভাল হবে আরও প্রাণবন্ত, নিরাপদ এবং স্মরণীয়, যেখানে একসঙ্গে মিলবে ভালোবাসা, সৃজনশীলতা এবং অ্যানিমে সংস্কৃতির উচ্ছ্বাস।

তাদের নিজের ভাষায়, “এই বিলম্ব কেবল সময়ের হিসাব, আবেগের নয়। আমরা ফিরব, আরও বড়, আরও ভালোভাবে।”

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ ‘দ্য অ্যাপোথেক্যারি ডায়েরিজ’ ফিরছে সিজন ৩ ও নতুন মুভি নিয়ে! ‘দ্য অ্যাপোথেক্যারি ডায়েরিজ’ ফিরছে সিজন ৩ ও নতুন মুভি নিয়ে!
পরবর্তী প্রবন্ধ অ্যানিমে স্টুডিও: ম্যাডহাউজ অ্যানিমে স্টুডিও: ম্যাডহাউজ
একটি মন্তব্য
  • পিংব্যাকঃ নতুন রূপে, নতুন চমক নিয়ে ফিরছে 'অ্যানিমিট কার্নিভাল'

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up