দ্য রাইজিং অব দ্য শিল্ড হিরো (The Rising of the Shield Hero) অ্যানিমে আসছে সিজন ৫ নিয়ে। চতুর্থ সিজনের ফাইনাল এপিসোডের পর বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি টিজার ভিজ্যুয়াল এবং ট্রেলারও প্রকাশ করা হয়েছে।
কাডোকাওয়া একই সঙ্গে ঘোষণা করেছে যে, তারা প্রথমবারের মতো দ্য রাইজিং অব দ্য শিল্ড হিরো ভিত্তিক একটি গ্লোবাল গেম প্রজেক্ট আনছে পিসি ও স্মার্টফোনে জন্য। তবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
চতুর্থ সিজন পরিচালনা করেছেন হিতোশি হাগা, স্টুডিও কিনেমা সিট্রাস-এর ব্যানারে। সিরিজ কম্পোজিশন করেছেন কেইগো কোইয়ানাগি, ক্যারেক্টার ডিজাইন করেছেন ফ্রানৎসিসকা ভ্যান উলফেন, সানা কোমাতসু ও মাসাহিরো সুয়া। সঙ্গীতায়োজন করেছেন কেভিন পেনকিন। মূল লাইট নভেল লিখেছেন আনেকো ইউসাগি, আর চিত্রাঙ্কন করেছেন সেইরা মিনামি।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
