সিজন ২–এর ফাইনাল এপিসোডের পর ঘোষণা করা হয়েছে যে গ্র্যান্ড ব্লু (Grand Blue) অ্যানিমে সিজন ৩ পাচ্ছে । এর সঙ্গে প্রকাশিত হয়েছে একটি টিজার ভিজ্যুয়াল। নতুন সিজনটি এবার প্রথমবারের মতো অন্য জায়গায় সেট হবে, জায়গাটি হলো পালাউ।
গ্র্যান্ড ব্লু ড্রিমিং, সংক্ষেপে গ্র্যান্ড ব্লু, হলো কেনজি ইনোউ রচিত এবং কিমিটাকে ইয়োশিওকা আঁকা একটি জাপানি মাঙ্গা সিরিজ। এটি ২০১৪ সালের এপ্রিল থেকে কোডানশার গুড! আফটারনুন ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। অ্যানিমের প্রথম টিভি সিরিজটি জিরো-জি স্টুডিওর অ্যানিমেশন ছিল, যা জুলাই থেকে সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত প্রচারিত হয়। এ ফ্র্যাঞ্চাইজির আরও একটি লাইভ-অ্যাকশন মুভি রয়েছে, যা ২০২০ সালের আগস্টে মুক্তি পেয়েছিল।
সিজন ২–এর অ্যানিমেশনের দায়িত্বে ছিল ZERO-G এবং Liber স্টুডিও। শিনজি তাকামাতসু ছিলেন পরিচালক, স্ক্রিপ্টরাইটার ও সাউন্ড ডিরেক্টর। ক্যারেক্টার ডিজাইনে ছিলেন হিদেওকি কুসামা এবং সংগীত পরিচালনা করেছেন ইউকারি হাশিমোতো।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
