জনপ্রিয় অ্যানিমে রেন্ট-আ-গার্লফ্রেন্ড (Rent-A-Girlfriend)-এর পঞ্চম সিজন ২০২৬ সালে প্রচার শুরু করবে। সুজন ৫ এ থাকবে Hawaii Arc এর সেকেন্ড কোর। এই প্রিমিয়ারের ঘোষণা জানাতে ক্যারেক্টার ডিজাইনার কান্না হিরায়ামার আঁকা একটি বিশেষ ইলাস্ট্রেশনও প্রকাশ করা হয়েছে। এর চতুর্থ সিজনটি গত মঙ্গলবার ১২তম পর্বের মাধ্যমে শেষ হয়েছে।
অ্যানিমেটি পরিচালনা করছেন কাজুওমি কোগা, আর সিরিজ কম্পোজিশন লিখছেন মিৎসুতাকা হিরোতা। এটি টিএমএস এন্টারটেইনমেন্ট স্টুডিওতে তৈরি হচ্ছে।
রেন্ট-আ-গার্লফ্রেন্ড মূলত রেইজি মিয়াজিমার লেখা ও আঁকা মাঙ্গার ওপর ভিত্তি করে নির্মিত। এটি ২০১৭ সালের জুলাই থেকে কোদানশার উইকলি শোনেন ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
