ক্লিভেটেস (Clevatess) অ্যানিমের সিজন ২ আসছে। প্রথম সিজনের ফাইনাল এপিসোড প্রচারের পর বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে অ্যানিমের ক্যারেক্টার ডিজাইনার সোইচিরো সাকোর আঁকা একটি স্মারক ভিজ্যুয়ালও প্রকাশ করা হয়েছে।
ইউজি ইওয়াহারার মাঙ্গার ওপর ভিত্তি করে স্টুডিও লে-ডিউস প্রথম সিজনের অ্যানিমেশন তৈরি করেছিল। কিয়োটাকা টাগুচি ছিলেন পরিচালক, কেইগো কোয়ানাগি দেখভাল করেছেন সিরিজ কম্পোজিশনের দায়িত্ব, আর সঙ্গীত পরিচালনায় ছিলেন নোবুয়াকি নোবুসাওয়া।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
